আলহামদুলিল্লাহ আমি ফজিলত জানতাম না অথচ এই তিন টা অভ্যাস আছে আমার
2026-10-28 16:07:05
7
কাব :
মৃত্যু চিরন্তন সত্য, তবুও এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদের কত অহংকার, কত হিংসা, কত বিদ্বেষ! অথচ আমরা ভুলে যাই, যে জীবন নিয়ে এত গর্ব, যে সম্পদ নিয়ে এত অহংকার, একদিন সবকিছু ছেড়ে একাই চলে যেতে হবে।
মৃত্যু আমাদের কতটা কাছে, তা আমরা কেউ জানি না। যে মানুষটা আজ অন্যকে ছোট করছে, যে মানুষটা অহংকারে মাটিতে পা রাখতে ভুলে গেছে, সেও একদিন নিথর হয়ে মাটির বুকে শুয়ে থাকবে। সেদিন সঙ্গে যাবে না কোনো সম্পদ, থাকবে না কোনো অহংকার, থেকে যাবে শুধু তার কর্ম আর মানুষের মনে রেখে যাওয়া স্মৃতি।
মনে রাখবেন, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নই। একদিন সবাইকে ফিরতে হবে মহান আল্লাহর কাছে।