পর্দা শুধু তখনই নয়, যখন মানুষ অপরিচিত থাকে।
পর্দা তখনও জরুরি, যখন পরিবেশ আমাদের দুর্বল করে দিতে চায়। আমরা যদি আল্লাহর আদেশকে শুধু বাইরের রাস্তাঘাট পর্যন্ত সীমাবদ্ধ রাখি এবং ঘরের আনন্দ-অনুষ্ঠানে তা ভুলে যাই, তাহলে নিজেদের প্রশ্ন করা উচিত— আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করছি, নাকি মানুষকে? মনে রেখো…! সেখানেও পর্দা জরুরি, যেখানে মন বলে, 'এখানে তো একটু খুলে রাখো।' কারণ, প্রকৃত আনুগত্য সেটাই, যা কঠিন সময়েও বজায় রাখা হয়। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সঠিক অর্থে পর্দা করার তাওফিক দান করুন।