Radiologist 🥰🥰01585449950 :
আমি জানি আমার চোখের জল তোমার কাছে তেমন কোন মূল্য রাখেনা। আমার অপেক্ষা, আমার অভিমান, আমার না বলা-কষ্ট সবই হয়তো তোমার কাছে সাধারণ। কিন্তু আমার কাছে তুমি ছিলে আমার পৃথিবী, আমার শান্তি, আমার হাসি, আমার স্বপ্ন। তাই যতবার তুমি আমাকে ভেঙ্গে দাও, আমি ততবার নিজের ভাঙ্গা হৃদয় জোড়া লাগিয়ে আবারো তোমাকেই ভালোবাসি। অনেক মানুষ জীবনে আসে, কিছু মানুষ স্মৃতি হয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমনও থাকে, যাদের ভুলে যাওয়ার হাজারটা কারণ থাকলেও ভালোবেসে যাওয়ার একটা কারণেই যথেষ্ট। তুমি ঠিক তেমনি একজন। হয়তো কোনদিন তুমি বুঝবে না, আমি কতটা সত্যি ছিলাম। হয়তো একদিন আমি আর তোমার জীবনে থাকবো না, কিন্তু ভালোবাসার প্রতিটি অনুভূতি তোমার নামেই লেখা থাকবে। একদিন হয়তো আমার চোখের জল শুকিয়ে যাবে, কষ্টগুলোও অভ্যাস হয়ে যাবে। আমি হয়তো হাসবো, কথা বলব, সবাই ভাববে ভালো আছি। অথচ আমার ভিতরে নিঃশব্দ বেঁচে থাকবে তোমাকে হারানো সেই ব্যাথা। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তাদের ছাড়া বাঁচতে শিখে নিতে হয়। তুমি সুখে থাকো, এটাই আমার শেষ প্রার্থনা। আর যদি কোনদিন মনে পড়ে কেউ একজন নিঃস্বার্থভাবে তোমাকে
ভালোবেসেছিলাম, তাহলে একবার আকাশের দিকে তাকিয়ে হয়তো সেখানে আমার কোন অভিযোগ থাকবে না, থাকবে শুধু একটাই কথা-আমি আজও তোমাকে অনেক ভালোবাসি।"
2026-10-29 05:39:35