@user554277390: নাটোরের নেতা, স্বৈরা-চারের হামলা থেকে নিজেকে রক্ষা করতে থাকতেন বগুড়ায়। সেখান থেকে আসা যাওয়া করে দল করতেন। কর্মসূচি শেষে আবার বগুড়ায় চলে যেতেন। জীবন ও জীবিকার টানে ফুলের গাছ বিক্রি করতেন। বগুড়ার অলি গলিতে ফুলের গাছ বিক্রি করে দৈনিক ১৩০-১৬০ টাকা রোজগার হতো। সেটা দিয়ে নিজের খাবারের খরচ উঠে যেতো কোনভাবে। আমাদের ভাই শাকিলের বিক্রি করা ফুলের গাছগুলো হয়তো আজও কোনো বাড়ির বারান্দায় দাড়িয়ে আছে। গাছগুলো বড় হবে, ফুল ফুটবে। শুধু ঝরে গেলো আমাদের শাকিল ভাই। শাকিলের মতো কর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেকে নেতা হন, অনেকে ক্ষমতার কাছাকাছি যান, অনেকে সংসদ সদস্যও হন। কিন্তু ক্ষমতার সেই হিসাবের বাইরে থেকে যায় শাকিলদের নাম, শাকিলদের পরিবার, শাকিলদের জীবনসংগ্রাম। শাকিল ভাই রেস্ট ইন পিস। ওরা আমাদের জৌলুস গৌরব সব বেইচা দিছে। ওরা আমাদের শ্রম ঘাম রক্ত নিলামে তুলে দিছে। আমাদের ক্ষমা করে দিন। #fyyyyyppppppppppppppp #vairal #fun