@abusufianshahin: উগান্ডায় ১৫ বছরে ৩৮ জনকে হত্যা করে খেয়ে ফেলার অভিযোগে মুজুরিজি মোসেস (Mujurizi Moses) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান। অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশটির মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়া বাকি। এ ঘটনায় তদন্ত চলছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।