MD,Sobuj, s,r :
পৃথিবীতে সবচাইতে দুর্ভাগা কারা, জানেন? যারা সামান্য একটু ভালোবাসা চায়, যাদের মন নরম! শুধুমাত্র ভালোবাসায় যারা সুখ খোঁজে, তারা সবচেয়ে বেশি প্রতারিত এবং অসুখী হয়!
বাস্তবতা বলে, যারা কেবল সম্পর্কে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না, তারাই সম্পর্কে চরম অসুখী হয়! সীমিত চাহিদা আর অল্পতে খুশি থাকার মন-মানসিকতা সম্পন্ন মানুষগুলোই সম্পর্কে চরম হতাশাগ্রস্ত হয়।
এই যে যারা আজীবন শুধু ভালোবাসার পিছনে ছুটে, তারা কখনোই ভালোবাসা পায় না। ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে, তারা কেবল নামেমাত্র সম্পর্কের দায় টেনে যায় আমৃত্যু! মানসিক যন্ত্রণা, প্রবল হতাশাগ্রস্ত জীবন এবং অবহেলিত হৃদয় নিয়ে আজীবন শুধু দুঃখের বোঝা বইতে থাকে!
ভালোবাসা পাওয়ার লোভের চাইতে বড়ো কোনো লোভ পৃথিবীতে হয় না। ভালোবাসা পাবে না জেনেও এই ভালোবাসার পিছনে ছুটে নিঃস্ব হয় মানুষ। দুর্ভাগা জেনেও নিজেকে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে এই ভালোবাসার পিছনে ছুটে।
পৃথিবীতে যারা কেবল শান্তিময় জীবন আর সেই জীবনে একটুখানি ভালোবাসা চায়, পৃথিবী আর পৃথিবীর নির্মম বাস্তবতা গুলো তাদের ভালোবাসা থেকে বঞ্চিত করে! যাদের খুব সীমিত চাহিদা, যারা সম্পর্কে ভালো থাকতে চায়, যারা সম্পর্কে একটুখানি গুরুত্ব চায়, পৃথিবী তাদের একটি হতাশাগ্রস্ত জীবন ছাড়া আর কিছুই দেয় না।
পৃথিবীতে দুর্ভাগা মানুষ তো তারাই, যারা সবকিছুর উর্ধ্বে এই ভালোবাসাকে প্রাধান্য দেয়। যারা মনে করে, ভালো থাকার জন্য শুধু ভালোবাসা প্রয়োজন। নিঃস্ব হয়েও যারা ভালোবাসা পাওয়ার লোভ কখনোই সামলাতে পারে না। যারা ঠকে যাওয়ার পরেও ভালোবাসার ফাঁদে ফের পা বাড়ায়!
2026-10-29 08:31:33