আল্লাহ যেটা করে ভালোর জন্যই কর :
~তুমাকে বলার মতো কিছু কথা আজ হৃদয়ের গভীরে উঠে আসছে। হয়তো এসব কথা আমি মুখে ঠিকমতো বলতে পারি না, কিন্তু হৃদয় প্রতিদিনই তোমাকে জানায়-তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তুমি না থাকলে আমার পৃথিবীটা যেন থেমে যায়। তোমার হাসি আমার সকালকে আলোকিত করে, তোমার চোখে আমি খুঁজে পাই শান্তির সমুদ্র..............!!
তুমি কাছে থাকলে সব দুঃখ মিলিয়ে যাই, যেন তোমার উপস্থিতি এক অদ্ভুত জাদুর মতো। আমি চাই না কোনোদিন সেই জাদু হারিয়ে যাক। জীবন সব সময় সহজ হয় না, মাঝখানে ঝড় আসে, দূরত্ব আসে, অভিমান জমে। কিন্তু প্রিয়, মনে রেখো-আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি চাই আমরা একসাথে সব কিছু পার করে
যখন কষ্ট পাবে, আমার কাঁধে হাত রেখো। যখন একা থাকবে, আমার হাতটা শক্ত করে ধরো। আমি থাকবো, তোমার পাশে, নিঃশব্দে হলেও দৃঢ়ভাবে। কারণ তুমি শুধু আমার প্রিয় নও, তুমি আমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। তোমাকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা ও করতে পারি না। প্রতিটি পরিকল্পনায়, প্রতিটি স্বপ্নে তুমি জড়িয়ে আছো.............!
তুমি পাশে থাকলে আমি অজানা কেউ জয় করতে পারি। আর তাই বলি-কোনদিন আমাকে ছেড়ে যেও না। আমরা মিলে গড়ে তুলবো ভালোবাসা দুনিয়া.. !!!
2026-10-31 14:36:14