@its_sohanya: ___একটা মানুষ এত মনমুগ্ধকর কিভাবে হয় বলুন তো? আপনাকে দেখলে মুগ্ধতায় আমার দুচোখ জুড়িয়ে যায়। আপনার দিকে তাকালে আমি দিন - দুনিয়ার সব ভুলে যাই। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যায়। বেহায়া মত আপনার দিকে তাকিয়ে থেকে নির্লজ্জের খাতায় নাম লিখাই। আপনাকে দেখলে কেমন জানি নেশা ধরে যায়,বুকের ভেতর অদ্ভূত অনুভূতি হয়, যা মুখ দিয়ে প্রকাশ করার মতো না। একটা মানুষ যে এত আকর্ষণীয় হতে পারে, তা আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। পুরুষ মানুষ এত আকর্ষণীয় হতে নেই বুঝলেন সাহেব।এমন চলতে থাকলে আমার নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে পরবে,তা কি আপনি জানেন...? 🫠💌💝