@farid_faridul_lslam: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবার কাছ থেকে চাঁদা তুলে কেনা হয়েছে ৬০ শতাংশ জমি। অবশেষে নিজেদের খেলার মাঠের জমি বুঝে পেয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন গ্রামবাসী। গ্রামটিতে সাত শতাধিক পরিবারের বসবাস। জনসংখ্যা সাড়ে তিন হাজারের বেশি হলেও ছিল না কোনো নির্দিষ্ট খেলার মাঠ। ফলে ধান কাটার পর ফাঁকা জমিতে খেলাধুলা করলেও নতুন করে ফসলের আবাদ শুরু হলে বন্ধ হয়ে যেত শিশু-কিশোরদের খেলা। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে উদ্যোগ নেন গ্রামের সন্তান এস এম ইকবাল মাহমুদ ও ক্রীড়াব্যক্তিত্ব খোরশেদ আলম। কয়েক মাস আগে তাদের আলোচনার মধ্য দিয়ে শুরু হয় মাঠের জন্য জমি কেনার পরিকল্পনা। পরে গ্রামের সামর্থ্যবান ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও সহযোগিতার আশ্বাস দেন। গত ৮ সেপ্টেম্বর এ বিষয়ে গ্রামবাসীকে নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই জমি কেনার পক্ষে মত দেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করেন। #tiktokbangladeshforyoupage🇧🇩 #tiktokforyou #foryou #আইডিতে_view_like_আসে_না😪😪😪