@sadiya.islam.326: "-তোমাকে নিয়ে আমার সবচেয়ে গোপন শখটা জানো? তোমার জীবনের সেই মানুষটা হওয়া, যার কাছে ফিরতে তোমার মন বারবার অজুহাত খোঁজে! তোমার দিনের শেষে আমার কথা মনে পড়ুক, হাজারটা গল্পের ভিড়ে আমাকে কিছু বলার জন্য তোমার আলাদা একটা তাড়া থাকুক। তোমার আনন্দের খবরটা সবার আগে আমাকে জানাতে ইচ্ছে করুক, আর মন খারাপের দিনগুলোতে আমার কণ্ঠটুকুই তোমার সবচেয়ে চেনা আশ্রয় হয়ে উঠুক। আমি তোমার কাছে শুধু সুন্দর মুহূর্তের মানুষ হতে চাই না, আমি হতে চাই সেই প্রিয় অভ্যাস-যাকে ছাড়া দিনটা কাটলেও কেমন যেন কিছু একটা বলা বাকি থেকে যায় তোমার সঙ্গে ভালোবাসাটা কোনো প্রতিযোগিতা নয়, কে কাকে বেশি ভালোবাসে তার হিসাবও নয়; আমি শুধু চাই, আমরা দুজনেই যেন জানি-এই বিশাল পৃথিবীতে একে অপরের কাছে আমাদের একটা নিজস্ব জায়গা আছে। আর আমার সবচেয়ে প্রিয় স্বপ্ন? একদিন তুমি নিজেই বলবে— "জানো, আমার জীবনে তোমাকে পাওয়াটাই সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটা..!!🫠💗 #tiktokvideoviral #fyppppppppppppppppppppppp #1millionaudition #createsightinsight #creatorsearchinsights @TikTok Bangladesh @tiktok flex for you @For You