⎯͢⎯⃝RMSইসলামের সেহেজাদা তৌহিদ :
আমারে অবহেলা কইরো নাহ্, আমি তোমার অবহেলা সহ্য করতে পারি না। 🥀💔
তুমি হয়তো জানো না, তোমার একটু অবহেলা আমার বুকের ভিতর কতটা কষ্ট জমাইয়া রাখে। তোমার সাথে একটু কথা কইতে না পারলে, তোমার একটু খোঁজ না পাইলে, মনটা কেমন জানি অস্থির হইয়া থাকে। বারবার মনে হয়, আমি কি তোমার কাছে আগের মতো আর প্রিয় নাই? আমার জন্য কি তোমার মনে আর একটুও মায়া অবশিষ্ট নাই?
বিশ্বাস করো, তোমার কাছে আমার খুব বেশি কিছু চাওয়ার নাই। আমি শুধু চাই, তুমি আমারে আগের মতো একটু গুরুত্ব দিও, আমার মনের কথাগুলা মন দিয়া শোনো, আর আমার অভিমানগুলা বুঝার চেষ্টা কইরো।
আমি তোমার কাছে দামি কোনো উপহার চাই না, চাই না আকাশভরা প্রতিশ্রুতি। আমি শুধু চাই, তোমার জীবনে আমার জন্য একটু জায়গা থাকুক, যেই জায়গাটুকুতে আমি নির্দ্বিধায় আমার সব কষ্টের কথা কইতে পারমু।
আমারে অবহেলা কইরো না, প্রিয়! আমি তোমারে ভালোবাসি বইলাই তোমার কাছে এতটা দুর্বল। তোমার একটু অবহেলায় আমার মন খারাপ হয়, তোমার একটু দূরত্বে বুকের ভিতর হাজারটা অভিমান জমে।
মনে রাইখো, যে মানুষটা তোমার একটু ভালোবাসার আশায় দিনের পর দিন অপেক্ষা করে, তারেও একটু আগলাইয়া রাইখো। কারণ ভালোবাসার মানুষটার অবহেলা যে কতটা কষ্টের, সেইটা শুধু সেই মানুষটাই জানে—যে হাজারটা অভিমান বুকে নিয়াও মানুষটারে হারাইতে চায় না।
2026-10-31 04:25:17