পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য। তবে মনজুর কাদের দাবি করেছেন, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে তিনি লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন বলে জানান।
ইত্তেফাক
2026-10-30 12:35:06
0
To see more videos from user @peoplepulsebd, please go to the Tikwm
homepage.