বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক তদন্তে বাইন্যান্সের এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে হামলাকারীরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করে অননুমোদিতভাবে অর্থ সরিয়ে নেয়।
বাইন্যান্স জানিয়েছে, বিভিন্ন ব্লকচেইন প্রতিষ্ঠানের সহায়তায় এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ শনাক্ত ও জব্দ করা হয়েছে। বাকি ৩৩০ কোটি ডলারের সম্পদের বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি। নিরাপত্তা যাচাইয়ের জন্য সাময়িকভাবে জমা ও উত্তোলন বন্ধ রাখা হয়। বাইন্যান্স আরও জানিয়েছে, গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে এবং হ্যাকিংয়ের কারণে হওয়া সব আর্থিক ক্ষতি প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে পূরণ করবে।।।।।
2026-10-31 08:41:15
0
পলাশ অধিকারী :
🥺🥺🥺🥺
2026-10-31 00:03:47
0
𝑪𝒆𝒍𝒆𝒃𝒓𝒊𝒕𝒚 𝑴𝒊𝒓𝒂𝒋 :
😭😭😭
2026-10-30 19:26:10
0
To see more videos from user @treaderdx1, please go to the Tikwm
homepage.