@wwwbkm1: এই বক্তব্যটা খুবই দরকার ছিল। শত্রুপক্ষ প্রায়ই প্রশ্ন করে, জুলাই বিপ্লবে ম|মুনুল হক কী করেছেন? ম|মুনুল হক ও হেফাজতের নেতৃবৃন্দ তিন বছর জেল খেটে হাসিনা-বিরোধী যে রাজনৈতিক ও সামাজিক সেন্টিমেন্ট তৈরি করেছেন, সেটাই তো জুলাই বিপ্লবের অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। হাসিনা-বিরোধী জনগোষ্ঠীর একটি বড় অংশের ক্ষোভের অন্যতম কারণ ছিল, শেখ হাসিনা আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালাচ্ছে। সেই ক্ষোভও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জনভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে। তাই আজ যখন প্রশ্ন করা হয়, জুলাই বিপ্লবে ম|মুনুল হকের অবদান কী, তখন এই প্রশ্নের উত্তর জানতে হলে শেখ হাসিনার কাছেই যেতে হবে। #BKM