@mdferdous3035: ভাবুন তো, ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট তারিখেই পৃথিবীজুড়ে নেমে আসবে মহাপ্রলয়! মানুষ মারা যাবে যুদ্ধ, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং একে অপরের চাপে পিষ্ট হয়ে। এমনই এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রীয়-আমেরিকান পদার্থবিজ্ঞানী হেইঞ্জ ভন ফোরস্টার। তার হিসাব অনুযায়ী, সেই দিনটি ২০২৬ সালের ১৩ নভেম্বর, শুক্রবার। 🗓️ প্রায় ছয় দশক আগে করা এই ভবিষ্যদ্বাণীর পেছনে কোনো অলৌকিক বিশ্বাস ছিল না। বরং দীর্ঘ সময়ের জনসংখ্যা বৃদ্ধির তথ্য বিশ্লেষণ করে গাণিতিক হিসাবের ভিত্তিতে তিনি এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন। প্রশ্ন হলো, সেই ভবিষ্যদ্বাণীর দিন কি সত্যিই পৃথিবীর জন্য কোনো বিপর্যয় নিয়ে আসছে? ১৯৬০-এর দশকে বিখ্যাত সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের পদার্থবিজ্ঞানী ফোরস্টার লিখেছিলেন, ‘আমাদের প্রপৌত্র-প্রপৌত্রীরা ক্ষুধায় মারা যাবে না। তারা নিষ্পেষিত হয়ে মারা যাবে।’ তার আশঙ্কা ছিল, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৬ সালের মধ্যে পৃথিবীতে মানুষের সংখ্যা এতটাই বেড়ে যাবে যে সবার জায়গা সংকুলান হবে না। মানুষ একে অপরের চাপে পিষ্ট হয়ে মারা যাবে। 🤯 তবে ফোরস্টারের এই পূর্বাভাসকে প্রচলিত অর্থে কোনো ভবিষ্যদ্বাণী বলা যায় না। রহস্যবাদী বা ভবিষ্যদ্বক্তাদের মতো তিনি কোনো অলৌকিক ঘটনার কথা বলেননি। ঐতিহাসিক তথ্য ও জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্লেষণ করে একটি গাণিতিক মডেলের মাধ্যমে তিনি ভবিষ্যতের পরিস্থিতি তুলে ধরেছিলেন। তার হিসাব অনুযায়ী, নির্দিষ্ট ওই তারিখে বিশ্বের জনসংখ্যা অসীমে পৌঁছানোর কথা। ২০০০ বছরের জনসংখ্যা বৃদ্ধির হিসাব: ফোরস্টার খ্রিষ্টপূর্ব ৪০০ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত প্রায় ২ হাজার বছরের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করেন। তিনি দেখেন, কয়েক শতাব্দী পরপর বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হতো, তবে সময়ের সঙ্গে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার ব্যবধান ক্রমেই কমে আসছিল। এই প্রবণতার ভিত্তিতে ফোরস্টার হিসাব করেন, ২০২০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ২৫ বিলিয়নে পৌঁছাবে। তার যুক্তি ছিল, জনসংখ্যা বৃদ্ধির এই ধারা একসময় এমন পর্যায়ে পৌঁছাবে, যখন জনসংখ্যা দ্বিগুণ হওয়ার ব্যবধান শূন্য হয়ে যাবে। গাণিতিকভাবে এর অর্থ, জনসংখ্যা অসীমের দিকে ধাবিত হবে। আর এই অসম্ভব পরিণতিকেই তিনি ‘ডুমসডে’ বা মহাপ্রলয় হিসেবে বর্ণনা করেছিলেন। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের কারণে পৃথিবী ধ্বংসের এই পুরোনো বৈজ্ঞানিক আলোচনাটি নতুন করে আবার ইন্টারনেটে বেশ ভাইরাল হয়। তবে ভন ফোরস্টারের ভাবনায় এআই ছিল না। বরং সম্পূর্ণ ভিন্ন এক সামাজিক ও বৈজ্ঞানিক বিপর্যয়ের কথা ছিল। #foryou #viralvideo #ডুমসডে #মহাপ্রলয় #বিজ্ঞানী
༒𝙉 𝙊 𝘽 𝘼 𝘽༒
Region: BD
Saturday 31 October 2026 15:39:20 GMT
Music
Download
Comments
অবশেষে পূর্ণতা পেলো(A+S)❤️🌹🥀 :
নাউজুবিল্লাহ মিন জালেক আল্লাহ তোমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক যে আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবী কখন ধ্বংস হবে কোন দিন ধ্বংস হবে শুধু একমাত্র আল্লাহ তাআলার ভালো জানেন কোন দিন এবং কখন কোন সময় কোন মিনিটে কোন সেকেন ধ্বংস হবে
2026-11-05 16:33:26
14
🥀ALIMA ROHOMAN KHUSBU 🍁🍂 :
আল্লাহ ছারা কেউ যানে না। পৃথিবী কবে ধধংস হবে
2026-11-08 09:02:11
10
yachir :
আজকে ১৩ নভেম্বর
2026-11-13 05:53:37
2
Md raihan khan Chowduri :
আমি কুরআন ছাড়া কিছু বুজিনা
2026-11-05 18:21:30
51
Israt_333000 :
পৃথিবীর একজন মানুষ জানবে না যে কবে কেয়ামত হবে শুধুমাত্র আল্লাহ তায়ালাই জানেন
2026-11-13 06:43:29
0
✿ɴᴇʏᴍᴀʀ ★ᴊʀ࿐ :
sorry i`m Muslim
2026-11-12 07:35:56
5
🌷ñêpâ🌷 :
আজকে ১৩নভেম্বর১২:১১বাজে
2026-11-13 06:12:06
0
Md.Momin :
নাউযুবিল্লা পৃথীবি কখন ধংস হবে এটা আল্লাহ ছারা কেউ জানেনা
2026-11-06 04:30:30
14
লোভের girl :
আজ 13/11/2026 পৃথিবীর ধংস হবে ভাই [Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-11-13 02:56:09
1
,,,, বরিশালের কিউট ছেলে,,,, :
আমাদের আল্লাহ আছেন আমাদের সাথে কোন ভয় নেই
2026-11-10 20:56:04
1
AROBI-6T9 :
13 নভেম্বর কি হবে 2026
2026-11-11 08:44:52
0
অচিন পাখি :
আল্লাহ ছাড়া কেউ যানে না আল্লাহ হর ভর সাকরি
2026-11-12 16:06:32
2
Farzana ITI :
আল্লাহ থাকতে কোনো ভয় নেই, ইনশাআল্লাহ সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন।
2026-11-10 18:52:16
5
arifa :
তারা আগামাথা জানেনা, একমাত্র আল্লাহর ভরসা রাখি,একমাত্র আল্লাহই ভাল জানে,
2026-11-12 07:14:40
1
Unknown..! :
Bhaloi hobe 19 tarikh amar exam start r dewa lagbe na😁
2026-11-08 16:49:01
0
jahangiralomjaj :
কিয়ামত কখন হবে এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না
2026-11-11 09:34:30
2
naharbegum640 :
allah chara kew bolte parbe na
2026-11-10 15:33:56
1
Mahim Gaming :
ভুয়া ভিউ পাওয়ার জন্য বানাইছে কেউ চিন্তা করবেননা এটা নিয়ে
2026-11-12 08:07:51
1
Dx Robul Shaikh :
আমি মুসলমান আমি বিশ্বাস করি আল্লাহ আছে কোরআন ছাড়া কোন কিছুই বিশ্বাস করি না আলহামদুলিল্লাহ🥰🥰🥰
2026-11-06 13:29:06
1
X Gaming Mehedi :
হইয়
2026-11-06 07:21:11
2
4X ZIROX :
😭😭😭😭😭 সত্যি
2026-11-10 15:13:05
1
🦋মায়াবতী🦋 :
নাউজুবিল্লা কি কথা কবে কখন এই পৃথিবী ধংশ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তাই এইসব অবান্তর কথা ছড়াবেন না
2026-11-05 20:11:44
1
mdfoyjulhoqe1 :
আল্লাহ আমাদের ভালো হওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি রহম কর তুমি সব কিছুর মালিক
2026-11-10 10:58:41
1
Tuhin Ahmed :
আল্লাহ সবাইকে রহমাত করুন
2026-11-07 19:13:36
1
To see more videos from user @mdferdous3035, please go to the Tikwm
homepage.