Roke :
মানুষ দেখেছি...
মানুষ পড়েছি...
অথচ...
মানুষ চিনতে পারলাম না...
জীবনের পথে হাজারো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কারও কথায় বিশ্বাস করেছি,
কারও মুখে মায়া দেখেছি,
কারও আচরণে আপন মানুষ খুঁজে পেয়েছি বলে ভেবেছিলাম...
কিন্তু...
সময়ই একদিন সব মুখোশ খুলে দিয়েছে...
যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম,
তারাই সবচেয়ে আগে বিশ্বাস ভেঙেছে...
যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম,
তারাই প্রয়োজন শেষ হলে অচেনা হয়ে গেছে...
বই পড়ে জ্ঞান অর্জন করা যায়,
কিন্তু...
মানুষকে চেনা যায় না...
কারণ...
কিছু মানুষ হাসিমুখের আড়ালে স্বার্থ লুকিয়ে রাখে,
কিছু মানুষ ভালোবাসার আড়ালে প্রতারণা লুকিয়ে রাখে,
আর কিছু মানুষ আপন সেজে সবচেয়ে বড় পর হয়ে যায়...
আজ বুঝেছি,
মানুষের মুখ দেখে নয়,
কথা শুনেও নয়,
মানুষকে চেনা যায় তার ব্যবহার,
তার দায়িত্ববোধ,
আর দুঃসময়ে তার পাশে থাকার ক্ষমতা দিয়ে...
জীবন আমাকে সবচেয়ে কঠিন যে শিক্ষাটা দিয়েছে, সেটা হলো-
মানুষ দেখেছি...
মানুষ পড়েছি...
অথচ...
মানুষ চিনতে পারলাম না...
2026-11-01 06:19:43