জানো…!
সবচেয়ে বেশি কষ্ট কখন হয়?
যখন নিজের মনের কথাগুলো বলার মতো মানুষ থাকে না।
তখন মানুষ গান শোনে, রাত জাগে, একা একা হাসে… আবার হঠাৎ চুপ হয়ে যায়।
কেউ বুঝতেও পারে না, তার ভেতরে কী চলছে।
আমিও তো একসময় অনেক স্বপ্ন দেখতাম।
কাউকে নিয়ে সুন্দর একটা জীবন সাজানোর স্বপ্ন।
কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম, সব স্বপ্ন পূরণ হয় না, সব আপন মানুষ আপন থাকে না।
এখন আর কাউকে ধরে রাখার চেষ্টা করি না।
কারণ বুঝে গেছি, যে থাকার সে হাজারটা কারণেও থাকবে, আর যে চলে যাওয়ার সে একটা অজুহাত পেলেই চলে যাবে।
শুধু একটা আফসোস রয়ে গেল…
জীবনে সবাইকে একটু একটু করে সময় দিয়েছি, অথচ নিজের জন্য সুন্দর একটা সময় আর তৈরি করতে পারলাম না।
হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে…
কিন্তু সেই আগের আমিটাকে কি আর কখনো ফিরে পাব?
কিছু মানুষ হারিয়ে যায় জীবন থেকে, আর কিছু মানুষ হারিয়ে যায় নিজের ভেতর থেকে…! 🥀
2026-11-02 01:58:16
0
To see more videos from user @himelahmed5937, please go to the Tikwm
homepage.