@intiqabfarabi99: ★যিনি না থাকলে আজকের বাংলাদেশের ইতিহাসটা কতটা অসুন্দর হতো, সেটা আমি কল্পনাও করতে পারি না। যার কাছে আধিপত্যবাদের বিরোধিতা করতে শিখেছি, পুরো সিস্টেমের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে অনড় দাঁড়িয়ে থাকতে শিখেছি— আজকের দিনে তাঁকে স্মরণ করে আরেকবার ওয়াদা দিচ্ছি, দেশের জন্য, দেশের মানুষের ইনসাফের জন্য— নিজের দল, এমনকি নিজের সত্তার বিরুদ্ধে যেতে হলেও একবারও দ্বিধাবোধ করব না। ইনশাআল্লাহ

story Teller of democracy
story Teller of democracy
Open In TikTok:
Region: BD
Monday 02 November 2026 03:08:08 GMT
393
38
3
2

Music

Download

Comments

rakiv437
Nurislam Rakib :
✊✊✊
2026-11-02 03:26:10
0
mnayemulislam
M Nayemul Islam ⛎ :
আপসহীনতার এক উজ্জ্বল প্রতীক: দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু মানুষ আসেন, যাঁরা কেবল একটি দলের বা মতাদর্শের নন, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকারের সমার্থক হয়ে ওঠেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেমনই এক অবিসংবাদিত নাম। তাঁর রাজনৈতিক জীবন সহজ ছিল না। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন অসাধারণ দৃঢ়তা ও সাহসিকতা। শত প্রতিকূলতা, কারাবাস এবং গভীর ব্যক্তিগত শোকে জর্জরিত হওয়ার পরও তিনি দেশের মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর সেই ঐতিহাসিক স্লোগান— "গণতন্ত্র আমার মা, জনগণ আমার পরিবার"—আজও আমাদের মনে করিয়ে দেয় এ দেশের মানুষের প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসা ও আস্থার কথা। স্মৃতিচারণ করতে গেলে মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাজপথে তাঁর একটি মাত্র ঘোষণাও নেতাকর্মীদের মনে সঞ্চার করত নতুন প্রেরণা। ক্ষমতার মোহে অন্ধ না হয়ে, জনগণের পাশে থাকার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সমসাময়িক রাজনীতিতে বিরল। আজ যখন পেছন ফিরে তাকাই, উপলব্ধি করি—একজন নারী হিসেবে, একজন মায়ের মতো পরম মমতায় এবং নেত্রীর দৃঢ়তায় তিনি যেভাবে একটি কঠিন সময় পার করে এসেছেন, তা আগামী প্রজন্মের রাজনীতিতে সততা, সাহস ও ত্যাগের এক অনন্য শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। দেশ ও জাতির সংকটকালে তাঁর নেতৃত্ব, অদম্য মনোবল এবং দেশপ্রেমের কথা চিরকাল আমাদের অনুপ্রেরণা জোগাবে। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ জীবন কামনা করি, দেশনেত্রী।
2026-11-02 11:30:38
0
md.anwar2828
Md Anwar :
🌹🌺❤️
2026-11-02 04:29:35
0
To see more videos from user @intiqabfarabi99, please go to the Tikwm homepage.

Other Videos


About