@mizbha.sikder: রাতে আমার পাশে মেঘলা ঘুমাচ্ছিলো, হঠাৎ আমার ফোনেই ওর নাম্বার থেকে কল আসলো। ভাবলাম মজা করছে, কিন্তু দেখি ও গভীর ঘুমে! ফোন ধরতেই ওপাশ থেকে বললো, দাদির অসুস্থতার কারণে বাবার বাড়ি চলে এসেছে, ফোন নষ্ট হওয়ায় মায়ের ফোন থেকে কল দিয়েছে। আর জানতে চাইলো, অফিস থেকে ফিরে খেয়েছি কিনা! শুনে তো আমার কলিজা শুকিয়ে গেল! তাহলে আমার পাশে কে শুয়ে আছে? ভয়ে ভয়ে পাশ ফিরতেই দেখি মেঘলা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আমার শরীর ঘেমে গেলো। মেঘলা শান্তভাবে জিজ্ঞেস করলো, 'কে কল দিয়েছিল?' আমি আমতা আমতা করে বললাম, 'কই, কেউ না... তুমি ঘুমিয়ে পড়ো।' মেঘলা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলো। আমি বিছানা থেকে ওঠার শক্তি পাচ্ছিলাম না, চোখ বন্ধ করে শুয়ে রইলাম। এমন বিপদে জীবনেও পড়িনি। রাত বারোটায়ও মেঘলা আমার দিকে তাকিয়ে আছে দেখে ঘুমের ভান করে রইলাম। কিছুক্ষণ পর ও বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে বসলাম, ভয়ে কান্না পাচ্ছিলো। কিচেন থেকে অদ্ভুত শব্দ আসছিল। আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে দেখি, মেঘলার চোখ একদম সাদা! কিচেনের ডাস্টবিন থেকে মুরগির মাংসের হাড়গোড় করমড় করে খাচ্ছে! দৃশ্যটা দেখে মনে হলো এখনই হার্ট অ্যাটাক হবে আমার। তাড়াতাড়ি রুমে ঢুকে আবার শুয়ে পড়লাম। একটু পর মেঘলা ফিরে আসলো আর পুরো রুমটা কেমন পচা গন্ধে ভরে গেল। মনে হচ্ছিল বমি করে দেবো। জোর করে নাক-মুখ ঢেকে শুয়ে থাকলাম। ফজরের আজান দিতেই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে মসজিদে চলে গেলাম। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম, 'হে আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো!' দোয়া শেষে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটাই নেই! হায় কপাল, মোবাইলটাও তো ভয়ের চোটে রুমে রেখেই এসেছি! এখন কেমন করে মেঘলাকে কল দেবো? কতক্ষণ যে রাস্তায় বসে কাটালাম ঠিক নেই। সকাল আটটায় কোনোমতে বাসায় আসলাম। দরজা খুলতেই দেখি মেঘলা আমার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে আমি পিছিয়ে গেলাম। মেঘলা আমার দিকে এগিয়ে এসে বললো, 'কী হলো, এমন ভয় পেলে কেন? আমি সকালে এসে দেখি মেইন দরজা খোলা। মেইন দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে? আর রাতে এমন করে ফোন কেটে দিলে কেন?' তারমানে মেঘলা আসলেই সকালে ফিরে এসেছে? আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললাম, 'তুমি কখন আসলে?' মেঘলা বললো, 'তুমি তো অফিসে চলে যাবা, তাই সকাল সকাল চলে আসলাম। না খেয়ে তো আর অফিস করতে পারবা না।' আমি ভয়ে ভয়ে বললাম, 'আচ্ছা... রুমে গিয়ে কাউকে কি দেখেছিলে?' মেঘলা অবাক হয়ে বললো, 'কী বলছো এসব? রুমে কে থাকবে? রাতে কাউকে রুমে আনছিলা নাকি?' আমি কথা ঘুরিয়ে বললাম, 'আরে না, দরজা খোলা রেখে নামাজ পড়তে গিয়েছিলাম তো, এই সুযোগে হয়তো কেউ রুমে ঢুকতে পারে।' মেঘলার হাতে রান্না করা খাবার খেয়ে কোনোমতে অফিসে চলে গেলাম। কিন্তু সারাদিন অফিসে বসে ঠিকমতো কাজ করতে পারলাম না, কেবল রাতের ওই ভয়ংকর দৃশ্যটাই মাথায় ঘুরছিল। অফিস থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অফিস থেকে বের হয়ে দেখি, মেঘলা খুব সুন্দর একটা শাড়ি পরে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই মিষ্টি একটা হাসি দিয়ে বললো, 'সারপ্রাইজ! চলো, আজকে আমরা নদীর ধার দিয়ে একটু ঘুরে একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরবো।' মেঘলার কথা শুনে আমি যখন বলতে যাবো, 'চলো ঘুরে আসি', ঠিক তক্ষুনি পকেটে থাকা আমার মোবাইলটা বেজে উঠলো! মোবাইলটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই দেখি, মেঘলার নাম্বার থেকেই কল আসছে! এটা দেখে আমার গলা আবার শুকিয়ে গেল। কী মুশকিলে পড়লাম রে বাবা! হাত কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো, 'বাসায় আসার সময় পেয়ারা নিয়ে আইসো তো!' আমি কোনোমতে 'ওকে' বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু আমার ঠিক পাশেই যে মেঘলা দাঁড়িয়ে আছে, সে তখন কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে রইলো। আমি ভয়ে ভয়ে শুকনো গলায় বললাম, 'মেঘলা... আজ থাক, আমার হেড অফিস থেকে জরুরি ফোন আসছিল, এখনি একবার হেড অফিসে যেতে হবে। অন্য কোনোদিন নদীর পারে ঘুরতে যাবো।' এই কথা বলে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে একটা সিএনজি ডেকে দ্রুত তাতে উঠে বসলাম। সিএনজিতে উঠে হাঁফ ছাড়তে ছাড়তে মনে মনে ভাবলাম, যাক, এবারের মতো বেঁচে গেলাম! আমাদের ফ্ল্যাটটা পাঁচ তলায়। অফিস থেকে ফিরে লিফটে ওঠার সময় হঠাৎ দেখি মুখ ঢাকা এক মহিলা এসে আমার সাথে লিফটে উঠলো। লিফট যখন ওপরের দিকে উঠছে, তখন মহিলাটি হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে উঠলো, 'আরে ভাইয়া! আপনি না দশ মিনিট আগে পেয়ারা হাতে নিয়ে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ছিলেন?' মেয়েটার কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে গেলো। মেঘলা কোনো বিপদে নেই তো? চলবে... #রূপধারণ #ভৌতিকগল্প #রহস্য #অদ্ভুতঘটনা

😊আমি 🥰তুমার 👉চাদেরই 🌛আলো🌞
😊আমি 🥰তুমার 👉চাদেরই 🌛আলো🌞
Open In TikTok:
Region: AE
Monday 02 November 2026 07:51:39 GMT
679818
15481
1167
1599

Music

Download

Comments

sk.sahwon18
🚩⚠️SK🚭📲 SAHWON⚠️🚭🚩 :
এখন হাগতে যামু কেমনে🥲
2026-11-02 20:24:54
267
tabassum.akter.re2
🐸💃জাতির_ভদ্র_আফা💃🐸 :
রাত করে কেউ নোটিফিকেশন দিস না ভাই ভয় করে তো 😩🫠
2026-11-03 15:33:07
719
pakhii7342
Pakhii❤️‍🩹 :
এখন হাগতে জামু কেমনে 🥴🥲
2026-11-03 15:11:01
47
limon__055
it's Më༒☬LIMON☬༒꧂ :
পুরো টা পরার মতো ধৈর্য নাই 🫠🥲
2026-11-02 23:43:34
150
asma.akther5477
Asma Akther :
শুধু রাতে আসে এসব ভিডিও
2026-11-07 14:23:52
35
md.forhad64598
Md Forhad 🩷 :
এটা কি সুর রে ভাই দিনে দুপুরে ভয় পেয়ে গেছি😅😅
2026-11-04 03:13:58
104
mdruholamin8224
ইতালি প্রবাসীরএকমাত্র মেয়ে🇮🇹 :
এই শীতেও জামাই ছাড়া থাকতে হবে
2026-11-04 10:20:48
15
_s_o_h_a_g_48
ডিপ্রেশন :
১১ঃ৪৭ বাজে পড়তেছি
2026-11-07 17:47:53
10
tech.cellent
Tech Cellent :
next part
2026-11-09 09:15:32
0
user1263410133076
🙋🇧🇩যশোরের মেয়ে আমি 🙋🇧🇩 :
দিলেন তো ঘুম টা নষ্ট করে এখন কি করবো খুব ভয় লাগছে আমার 😰😰😰😰😰😰
2026-11-03 17:39:15
24
kimjissa_ot7
⏤͟͟͞͞♡𝙎𝙝ꫝ𝙧𝙢𝙞𝙣𐙚🌷 :
পাখি আমি ভালো নাইরে আজ....!😊💔
2026-11-03 10:15:42
11
__sadiya261
🦋-_... SADIYA...-_🦋 :
আমি তো পুরো টাই পড়ছি আমার এগুলো শুনতে ভালো লাগে আর রাতে আহট না দেখলে ঘুম আসে না
2026-11-03 09:52:35
19
sara.moni5258
Sara Moni :
মিজাস টা কেমন লাগে কি একটা বাজনা ডিসে
2026-11-04 03:39:19
14
aruba.kainat.sabah
💮🌿একমাত্রিক সমিকরণ 🌿💮 :
দিলেন তো ঘুমের বারোটা বাজিয়ে 😫🥴
2026-11-03 13:54:57
18
kobitarrani5.2
ব্যর্থ-লেখিকা 📘✍️ :
কি ভয় পাইলাম যে বাবা এখন ঘুমাবো কেমনে😫😫
2026-11-03 17:54:11
8
tishachowdhury735
Tisha Chowdhury🧃🥂 :
rate voy pabo 🙂
2026-11-03 10:11:25
5
sabinaasmin102
Sabina :
আমিতো ক্যপশন পরার আগে সুর শুনেই দিনদুপুরে ভয় পাইছি 😩😩
2026-11-04 06:22:46
7
drovo.nil
🥀🦜সুহাসিনী$₹123690🥀🦜 :
গল্পের আগা মাতা নাই
2026-11-03 03:25:10
5
riyam111111
গোলকিপার আবির ☠️☠️ :
ভয় লাগে না কারন আমি মুসলিম আলহামদুরিল্লা
2026-11-07 15:37:08
5
user399833467
চাঁদনি চৌধুরী :
রাত ১২ টা ৪৫ বাজে,,, আমার অনেক ভয় করতেছে
2026-11-02 18:46:19
7
matalrani5646
আসিফের বউ💋❤️🥰 :
আল্লাহ এখন রুমে একা থাকবো কিভাবে 🥺🥺😅
2026-11-03 16:34:31
6
jannat.agency56
🍁🍁Jannat.Agency🍁🍁 :
এমন সাউন্ড দেয় কেউ আত্মা বের যাচ্ছিলো আরেকটু হলে আল্লাহ বাঁচাইছে😟😟😟😟😟
2026-11-03 16:57:49
30
user309784442300
🌸মিষ্টি আফা 🌸 :
২:২২ 😩😩😩 এখন আমি পড়ছি 😩😩😩😩
2026-11-02 20:22:53
10
runa.islam.1
❥Runa islam❥ :
ভয় করবে আজ রাতে
2026-11-03 18:18:53
7
parvezakhi420gmail.com
Akhi Mojumder :
২ টা বাজে পড়েছি 😁😁
2026-11-02 20:00:37
13
To see more videos from user @mizbha.sikder, please go to the Tikwm homepage.

Other Videos


About