@user9297626810301: একটি ইউটিউব বাংলা ধারাবাহিক নাটকের ভিউ ১০০০ মিলিয়ন! অর্থাৎ এক বিলিয়ন! বিশ্বাস করা যায়? 😮 অথচ এই নাটকের মূল চরিত্রে নেই বাংলাদেশের মূলধারার নাট্যজগতের কোনো স্বীকৃত তারকা। পুরো নাটকটি মাতিয়ে রেখেছে টিকটক ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী! 😱 বলছি প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দুনিয়া টাকার গোলাম’-এর কথা। শোয়েব শান্ত, লামহা আনসু, তুলনাদের মতো টিকটকার তরুণদের নিয়ে নির্মিত এই নাটকটি ইউটিউবে রীতিমতো বাজিমাত করছে। নাটকের নতুন পর্ব প্রকাশের অপেক্ষায় একশ্রেণির দর্শক যেভাবে অধীর আগ্রহে বসে থাকে, তা সত্যিই অবাক করার মতো। নতুন পর্বে শেহজাদ কী অ্যাকশন দেখাবে, গল্প কোন দিকে মোড় নেবে, এসব নিয়েই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ইউটিউবে একটি পর্ব প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ৩-৪ মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে! একটু চিন্তা করে দেখুন, দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে কতটা আগ্রহ তৈরি হয়েছে! নাটকের গল্প কিংবা অভিনয়ের মান নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এই তরুণ অভিনেতা-অভিনেত্রীদের কেন্দ্র করে যে বিশাল দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি নিজেও নাটকটির কয়েকটি পর্ব দেখেছি। অবাক হয়েছি এর নির্মাণ আয়োজন দেখে। ইউটিউবের নাটক হলেও এখানে অ্যাকশন, খেলনা বন্দুক, ডনগীরি, মন্ত্রী, নায়কোচিত এন্ট্রি, সাউথ ইন্ডিয়ান সিনেমার আদলে মারামারি, দর্শকদের আকৃষ্ট করার মতো প্রায় সব উপাদানই রয়েছে। সবচেয়ে বড় বিষয়, প্রতিটি পর্ব এমন জায়গায় শেষ করা হয়, যাতে পরের পর্ব না দেখে দর্শকের শান্তি নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে অন্য একটি বিষয়। বাংলাদেশের মূলধারার নাটক ও সিনেমা যখন দর্শক ধরে রাখতে হিমশিম খাচ্ছে, তখন টিকটক থেকে উঠে আসা একঝাঁক তরুণকে নিয়ে তৈরি একটি ইউটিউব নাটক একের পর এক ভিউয়ের রেকর্ড গড়ছে। অথচ আমাদের মূলধারার অনেক নির্মাণেই এখনো পাকিস্তানি ড্রামা, কোরিয়ান ড্রামা কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমার গল্প ও নির্মাণশৈলীর অনুকরণ দেখা যায়। সেই জায়গায় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের আর্থিক সজীবের হাত ধরে ‘দুনিয়া টাকার গোলাম’ নিজেদের মতো করে একটি বিশাল দর্শকগোষ্ঠী তৈরি করতে পেরেছে। এ পর্যন্ত প্রকাশিত ৪৭টি পর্বের সম্মিলিত ইউটিউব ভিউ এক বিলিয়ন! ফেসবুকের ভিউ যোগ করলে সংখ্যাটা আরও বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নাট্যজগতের প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীদের বাদ দিয়েও যদি টিকটক থেকে উঠে আসা তরুণদের নিয়ে এমন একটি প্রজেক্ট এক বিলিয়ন ভিউ অর্জন করতে পারে, তাহলে আমাদের মূলধারার নাটক ও সিনেমার নির্মাতারা দর্শকদের এই পরিবর্তিত রুচি থেকে কী শিখছেন? তার মানে কি বাংলাদেশের দর্শক এখন আর শুধু প্রতিষ্ঠিত তারকার নাম দেখে নাটক-সিনেমা দেখতে বসে না, বরং বিনোদন দিতে পারলেই নতুন মুখকেও আপন করে নিতে প্রস্তুত? নাকি আমরা ধীরে ধীরে এমন এক দর্শকসমাজ তৈরি করছি, যেখানে গল্পের চেয়ে অ্যাকশন, চমক আর পরবর্তী পর্বের কৌতূহলই সবচেয়ে বড় আকর্ষণ? 🤔 #AjminurWrites #DuniaTakarGolam #PrankKing #LamhaAnchu #BanglaNatok
মাঁ বাঁবাঁর রাঁজঁ পুঁএ ছেঁলেঁ
Region: BD
Monday 02 November 2026 10:11:16 GMT
Music
Download
Comments
👑🦋Sadiya🦋👑 :
Shanto+Lamha best juti 🥰
2026-11-03 02:23:02
2
:
ভাই গোলাম মরেনি লামহা এসে গোনডার হাতে গোলি মেরেছে গোলাম বেচে আছে এবং লামহা ও তার মাকে পরে গোনডারা আটকে রেখেছে পরে শেহজাদ এসে তার মা এবং তার ইস্ত্রিকে নিয়ে গেছে😊😊
2026-11-13 09:04:05
1
Md Mohainin :
https://vt.tiktok.com/ZSp1vPGNh/
2026-11-02 18:32:52
0
Md Himel Khan :
thik rhik kobbe char
2026-11-07 13:34:08
0
🍁🍁𝄟𝒔𝒉𝒊𝒏𝒕𝒉𝒊𝒚𝒂𝄟🍁🍁 :
কোপাইয়া ভাজ কইরা ফালামু 😂
2026-11-03 04:13:10
1
Shakib Al Hasan :
♥️♥️♥️
2026-11-04 02:19:16
1
Md Al Mahafuz :
হুম
2026-11-04 01:16:56
1
MD Siam Islam :
🥰🥰
2026-11-03 04:17:55
1
শান্ত :
2026-11-07 03:35:57
0
꧁༒☬Yakin☬༒꧂🇮🇹 :
2026-11-20 09:48:34
0
জুনাইদ আহমেদ :
2026-11-03 01:08:44
1
Mst Mituli :
😂😂😂
2026-11-02 15:17:12
1
😘দুষ্টু ছেলের মিষ্টি হাসি 😘 :
2026-11-16 14:26:25
0
MD Abu Kalam :
🥰🥰🥰
2026-11-17 14:07:28
1
Abdur Rahaman :
🥰🥰🥰
2026-11-17 14:16:06
1
NNNNNN :
🥰🥰🥰
2026-11-17 08:31:13
1
01326554870 :
❤️❤️❤️
2026-11-05 09:12:26
1
Jihad Ahmed :
🥰🥰🥰
2026-11-05 08:59:15
1
😘তুমার অপেক্ষায় {A❤️N}🥀 :
🥰🥰🥰
2026-11-03 15:45:35
1
জিহাদ :
🥰🥰🥰🥰🥰
2026-11-04 02:37:24
1
Tanvir :
💔💔💔
2026-11-03 02:11:30
1
亗 𝐁𝐑𝐎𝐊𝐄𝐍 𝐇𝐄𝐀𝐑𝐓 亗 :
ঘুলাম কে না বাচ্চালে নাটকেই দেখবো না
2026-11-13 01:32:19
1
Md Shyam :
🥰🥰🥰
2026-11-03 01:43:54
1
꧁༒☬ Rasel Khan 26 ☬༒꧂, :
😁😁😁
2026-11-03 03:47:52
1
দুনিয়া টাকার গোলাম :
💗💗💗
2026-11-05 13:59:44
1
To see more videos from user @user9297626810301, please go to the Tikwm
homepage.