.•♫•♬• MD TAIZM•♬•♫•. :
নারীরা আসলে দামি উপহারের পাগল নয়, তারা পাগল একটু যত্নের, একটুখানি মায়ার আর নিঃস্বার্থ ভালোবাসার
তারা চায়, কেউ একজন তাদের নীরবতার ভাষা বুঝুক, অভিমানের আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো অনুভব করুক, আর হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় নিয়ে বলুক—“কী হয়েছে তোমার? মন খারাপ কেন🌸
একজন নারী ভালোবাসায় রাজপ্রাসাদ খোঁজে না, খোঁজে এমন এক হৃদয়, যেখানে তার অভিমানও আদর পায়, চোখের জলও মূল্য পায়, আর ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোও যত্নে আগলে রাখা হয়
কারণ, একজন নারী যখন সত্যি ভালোবাসে, তখন সে শুধু ভালোবাসার মানুষটিকেই চায় না—চায় তার একটু সময়, একরাশ মায়া, অফুরন্ত যত্ন আর এমন এক আশ্রয়, যেখানে পৃথিবী যতই বদলে যাক, তার মানুষটা কখনো বদলে না যায়
2026-11-04 14:35:51