@raohan72: চীনে সবচেয়ে আলোচিত বিয়ের একটা আজকে হতে যাচ্ছে - "বর সেলিব্রেটি কিংবা কোটিপতি সন্তান নয়, সে একজন অনাথ.." গল্পটা চীনের ইউনান প্রদেশের একটি ছোট গ্রামের। ছেলেটির নাম Xu Chenghong ( username: Xiao Xiao Xu ) মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারিয়েছেন। ৫ বছর বয়সে মা অন্য বিয়ে করে চলে যান। এরপর দাদি দুই ভাইকে লালন-পালন করতে থাকেন। দুই বছর পর দাদিও মারা যান! পড়াশোনা বেশিদূর এগিয়ে নেওয়ার সুযোগ হয়নি। জীবিকার তাগিদে অল্প বয়সেই কাজ শুরু করতে হয়েছে। কখনো নির্মাণ শ্রমিক, কখনো ডেলিভারি, কখনো অন্য কোনো কাজ... যে কাজ পেয়েছেন, সেটাই করেছেন। এর মধ্যে একজন মেয়ের সঙ্গে পরিচয় হয়... ভালোবাসা তৈরি হয়.. সিদ্ধান্ত নেন বিয়ে! বিয়ের একটা ব্যাপারে তার মন খারাপ ছিল.. বিয়ে মানেই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবারের মানুষজনের বিশাল আয়োজন.. অথচ তার পাশে দাঁড়ানোর মতো পরিবারের মানুষ বলতে খুব বেশি কেউ নেই! তার মনে হচ্ছিল, বিয়ের দিন হয়তো দুই-তিন টেবিল মানুষও হবে না। অবশেষে ২৫ অক্টোবর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন, ভিডিওতে নিজের জীবনের গল্প বলেন এরপর পুরো ইন্টারনেটকে উদ্দেশ্য করে একটি Invitation দেন, তিনি বলেন, ৩১ অক্টোবর তাঁর বিয়ে। যেহেতু পরিবারের মানুষজন তেমন নেই, তাই ইন্টারনেটের পরিচিত-অপরিচিত সবাই যেন তাঁর বিয়েতে আসেন। একসঙ্গে খাওয়া দাওয়া করবেন, আনন্দ করবেন। তিনি হয়তো ভেবেছিলেন, বড়জোর ১০-১৫ জন মানুষ আসবে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, ছোট গ্রামটিতে মানুষের ঢল নামতে শুরু করে, এবং কেউ খালি হাতে আসেনি.. কেউ পুরো মুরগি, ছাগল, শুকর নিয়ে এসেছেন, কেউ নিয়ে এসেছেন ফ্রিজ, রান্নার সরঞ্জাম, মাছ, সবজি, খাবার ও বিয়ের প্রয়োজনীয় জিনিসপত্র। কেউ গাড়িতে করে 999 rose বিশাল ফুলের তোড়া নিয়ে এসেছে। এত পরিমাণ Red packet ( এটা একটা চাইনিজ কালচার, এখানে খামের ভেতরে টাকা দেওয়া হয়। বেশিরভাগ সময় বিয়েতে 520 or 666 RMB ) গোনার জন্য আলাদা মানুষ রাখা হয়েছে। প্রায় ৪০ জন প্রফেশনাল Chef এসেছেন তাদের জীবনের সবচেয়ে বড় রান্নাটা করার জন্য। এমনকি নতুন বর কনের জন্য একটি অডি গাড়িও উপহার এনেছেন একজন। যে বিয়েতে হয়তো দুই-তিনটি টেবিল মানুষ হওয়ার কথা ছিল, সেই বিয়েকে ঘিরে ২৮ অক্টোবরের মধ্যেই ২-৩ হাজার মানুষ সেখানে, অতিরিক্ত স্ট্রিট লাইট এর ব্যবস্থা করা হয়েছে, পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করতে হচ্ছে - পুলিশ প্রশাসন এসেছে নিরাপত্তার জন্য। চায়না মোবাইল অতিরিক্ত টেম্পোরারি টাওয়ার লাগাচ্ছে.. Chongqing, Hunan থেকে কেউ কয়েকশ কিলোমিটার গাড়ি চালিয়ে শুধু বিয়েতে উপস্থিত হয়েছেন। কেউ তাকে চেনেন না, কেউ তার আত্মীয় নন, কারও সঙ্গে আগে কখনো দেখা হয়নি অথচ সবাই মিলে চেষ্টা করছেন, ছেলেটির জীবনের এই বিশেষ দিনটি যেন আনন্দে ভরে ওঠে। পুরো গ্রামে উৎসব চলছে যেন কোন মেলা বসেছে। আজ ৩১ অক্টোবর... তার বিয়ের দিন.. আমি জানি না, আজ বিয়ের মঞ্চে দাঁড়িয়ে ছেলেটির ঠিক কেমন অনুভূতি হবে, হয়তো আজ এই ছেলেটির জীবনে সবচেয়ে বড় উপহার কোনো দামি গাড়ি, ফুল বা উপহার নয়। সবচেয়ে বড় উপহার হলো, হাজার হাজার মানুষ তাকে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে সে একা নয়... ❤️

🦋𝐑𝐀𝐎𝐇𝐀𝐍💫
🦋𝐑𝐀𝐎𝐇𝐀𝐍💫
Open In TikTok:
Region: BD
Monday 02 November 2026 16:33:33 GMT
11407
779
14
23

Music

Download

Comments

hiyamaya80
MAYA,HIYAA :
😭😭😭😭😭😭 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
2026-11-03 12:37:19
0
jasminakter3024
Jasmin Akter :
বাংলাদেশ দেশে খাইতে আসবেন কিন্তকেউ দিবেনা
2026-11-03 05:25:42
0
maishaislamlababi1
মাইশা :
🥹🥹🥹🥹
2026-11-03 04:58:10
0
.kim755
💗🕊:—𐙚𝐌𝐚𝐲𝐚𐙚!¡🦢💗 :
2026-11-03 03:29:54
0
md.najmul.islam3137
Md Najmul Islam :
2026-11-03 13:21:31
0
hasan0098765
Nahid Islam 🥀❤️ :
🥰🥰🥰
2026-11-03 09:47:41
0
user1461004526783
ফাইজার আম্মু :
🥰🥰🥰
2026-11-03 09:23:27
0
yasinarfat784
Yasin CR7 Arfat :
❤️❤️❤️
2026-11-03 07:06:21
0
mobinmobin529
Mobin🥰 :
❤️❤️❤️
2026-11-03 04:43:27
0
rokima05
🎀সুখতারা🎀 :
🥰🥰🥰
2026-11-03 04:43:21
0
drs12172
💕DRS💕 :
❤️❤️❤️🥹🥹😭
2026-11-03 03:30:18
0
user922279493
Habiba..Akhter..H :
🥰🥰🥰
2026-11-03 03:20:07
0
mdfoysalkhan7097
mdfoysalkhan7097 :
🥰🥰🥰
2026-11-02 22:01:50
0
mim308297
Mim :
🥰🥰🥰
2026-11-03 16:34:49
0
To see more videos from user @raohan72, please go to the Tikwm homepage.

Other Videos


About