आकाश खाओ :
আমায় ভুলিতে বলো না, প্রিয়তমা
যে ফুল একদিন বৃক্ষের সমস্ত শূন্যতা ভুলিয়ে দিয়ে তার ডালে ডালে বসন্তের গল্প লিখেছিল, সেই ফুল ঝরে গেলেই কি বৃক্ষ তাকে ভুলে যেতে পারে? ফুল হয়তো মাটির বুকে হারিয়ে যায়, তার পাপড়িগুলো ধুলোয় মিশে যায়, অথচ তার রেখে যাওয়া সুবাস নীরবে বেঁচে থাকে বৃক্ষের প্রতিটি শাখায়, প্রতিটি পাতায়, প্রতিটি দীর্ঘশ্বাসে। তুমি হয়তো একদিন আমার জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু তোমার স্মৃতিগুলোকে কোথায় নির্বাসন দেব, বলো? হৃদয়ের এমন কিছু অলিগলি আছে, যেখানে আজও তোমার পদচিহ্ন পড়ে আছে; এমন কিছু নীরব বিকেল আছে, যেখানে তোমার অনুপস্থিতিও তোমার উপস্থিতির মতো অনুভূত হয়। তোমাকে ভুলে যাওয়ার প্রতিজ্ঞা করলেও, স্মৃতিরা বড় অবাধ্য তারা বারবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যায় আমাকে। জানো, বৃক্ষ কখনো ফুলকে ধরে রাখার জন্য তার শিকড়ের গভীরতা বাড়ায় না; সে শুধু নীরবে অপেক্ষা করে, যদি কোনো এক বসন্তে সেই পরিচিত সুবাস আবার ফিরে আসে। আমিও তেমনই তোমাকে ফিরে পাওয়ার দাবি নিয়ে নয়, বরং তোমার রেখে যাওয়া মায়াটুকু বুকে নিয়ে বেঁচে আছি। তাই আমায় ভুলতে বলো না, প্রিয়তমা যে হৃদয় একবার কাউকে নিজের বসন্ত ভেবে বসে, তার কাছে সেই মানুষের বিচ্ছেদও এক আজীবন শরৎ। 🌸
2026-11-03 16:51:06