ওয়াও অনেক সুন্দর হয়েছে ভিডিওটা [Gesture OK][Gesture OK]
2026-11-03 17:30:04
0
ma babar rajputro🥰🥰 :
সত্যি বলতে, আপনার এই ভিডিওটা দেখার পর মনে হলো—আপনারা মেয়েরা তবুও নিজেদের কষ্টের কথাগুলো প্রকাশ্যে বলে একটু কাঁদতে পারেন, মায়ের বুকে, বাবার চওড়া কাঁধে কিংবা বড় ভাইয়ের ছায়ায় মাথা রেখে অন্তত বুকটা হালকা করার সান্ত্বনাটুকু তো পান!
কিন্তু আমাদের মতো ছেলেদের ভাগ্যটা এতটাই অভিশপ্ত যে, বুকের ভেতর হাজারটা ঝড় বয়ে গেলেও চোখের জলটুকু বাইরে ফেলার অধিকারটুকু পর্যন্ত থাকে না। সব মেয়ের জীবনই কষ্টের—এমন তো কোনো চিরন্তন সত্য নেই। কিছু মেয়ে এতটাই নিখুঁত অভিনয়ে আমাদের মতো সরল ছেলেদের জীবন, বিশ্বাস আর তিল তিল করে গড়ে তোলা সাজানো পৃথিবীটা এমনভাবে ছারখার করে দিয়ে যায়, যা ভাষায় প্রকাশ করার মতো কোনো ভাষা এই পৃথিবীর অভিধানে নেই!
আপনাদের কষ্টটা হয়তো ভাগ্যের এক নির্মম খেলা, আর আমাদের এই নিঃশব্দ আত্মহনন হলো বিশ্বাসের চরম বলিদান—যেখানে কান্নাগুলো ভেতরে জমতে জমতে বুকটা পাথর হয়ে যায়, অথচ ওই কান্নার কারণ কাউকে দেখানোর বা একটু সান্ত্বনা পাওয়ার মতো আপন কোনো মানুষও পাশে থাকে না... 💔🥀