@mdsohelhossain4023: শান্তি একটা ঘুম দরকার অনেক দিন হলো মন ভরে ঘুমাতে পারি না _ ঘুম না ভাঙলে ও চলবে.!😅❤️🩹#tiktokforyou #tiktokviral #tiktokmalaysia #bangladesh🇧🇩 #uatfitcowokberwarna @TikTok Malaysia @TikTok Bangladesh @Tiktok ofisional Tik
আমার চোখের পানির হিসাব না হয় বিধির কাছেই জমা থাকুক। পৃথিবীর কাছে আমি কোনো অভিযোগ রাখলাম না। যে মানুষটা আমারে কাঁদাইয়া ভালো থাকার গল্প লিখেছে, তার কাছে কোনো কৈফিয়তও চাই না। শুধু চাই, বিধি যেন একদিন আমার নীরব কান্নাগুলোর কারণ বুঝিয়ে দেয়।
আমি কতটা ভালোবেসেছিলাম, কতটা অপেক্ষা করেছিলাম, কতটা অভিমান বুকের ভেতর চাপা দিয়ে হাসিমুখে বেঁচে ছিলাম—সেই হিসাব কোনো মানুষ না রাখলেও বিধি ঠিকই রাখবে।
আমি কারো অশান্তির কারণ হতে চাই না, কারো সুখের পথে বাধা হতে চাই না। শুধু আমার ভাগ্যে যে দুঃখগুলো লেখা হয়েছে, সেগুলো সহ্য করার মতো একটু শক্তি দিক বিধি।
কারণ, কিছু কান্নার বিচার মানুষের কাছে চাওয়া যায় না, সেসব কান্নার হিসাব না হয় বিধির কাছেই জমা থাকুক💔🥀😳