@islam.hridoy16: আবুধাবির জনপ্রিয় বিগ টিকিটের ২৯২তম সিরিজের ড্রতে ভাগ্য বদলে গেছে দুবাইয়ে বসবাসরত ভারতীয় প্রবাসী মিনা সারিনের। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত সরাসরি সম্প্রচারিত আয়োজনে তাঁকে ২ কোটি ৫০ লাখ দিরহামের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। ২ কোটি ৫০ লাখ দিরহামে বাংলাদেশি মূদ্রায় আসে ৮৪ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ১৭৩ টাকা। জানা গেছে, গত ১৮ অক্টোবর নিজের জন্য বিজয়ী টিকিটটি সংগ্রহ করেছিলেন মিনা। টিকিট নম্বর ছিল ৩০৪২৫১। মজার বিষয় হলো, নম্বরটি নিজে বেছে নিয়েছিলেন ফিলিপিনো প্রবাসী বার্নাডেট আজুসেনা, যিনি আগের মাসের ড্রতে ২ কোটি দিরহাম জিতেছিলেন। বিগ টিকিটের সাম্প্রতিক বিজয়ীদের তালিকায় এর আগে গত ৩ সেপ্টেম্বর পাকিস্তানি প্রবাসী শওকত আফতাবের নাম উঠে আসে। ওই ড্রতে তিনি ১ কোটি ৫০ লাখ দিরহামের পুরস্কার অর্জন করেন। এদিকে বিগ টিকিটের পরবর্তী লাইভ ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৩ ডিসেম্বর। ওই আয়োজনে ২ কোটি ৫০ লাখ দিরহামের পরবর্তী গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

MD,SHIFUL.ISLAM.
MD,SHIFUL.ISLAM.
Open In TikTok:
Region: AE
Tuesday 03 November 2026 19:36:25 GMT
9399
356
3
27

Music

Download

Comments

jakirmiahjakir555
🌹💖💔💔 ব্যর্থ প্রেমিক 💞💞💞 :
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
2026-11-04 18:02:56
0
user718216660
MD Haidar Khan :
dubai
2026-11-04 13:20:04
0
user417883478
Khalil❤️ :
🥰🥰🥰
2026-11-04 10:10:38
0
To see more videos from user @islam.hridoy16, please go to the Tikwm homepage.

Other Videos


About