::বিশ্বাস করো মায়াবতী, যতবারই তোমার কথা মনে পড়ে যায়। মনে হয় তুমি যেন আমার ভেতরে গেঁথে আছো, তোমাকে মুছে ফেলতে গেলেই আবার তোমার জন্য বুকে ভেতরে জমে থাকা ভালোবাসাগুলো আমাকে আটকে দেয়।
আমি চাইলেই তোমাকে মুছে দিতে পারতাম, যদি না তোমাকে এতটা ভালোবাসতাম। কিন্তু আমার এই ভালোবাসা এতটাই গভীর যে, আমি চাইলেও তা মুখে বলতে পারি না। শুধু ভেতরে ভেতরে জমে থাকে, কষ্ট দেয়, তবু তোমাকে ছাড়া থাকার কল্পনাও করতে পারি না।
তাই আমি বুঝে গেছি, হয়তো তোমাকে কখনোই ভুলতে পারব না। হয়তো তোমাকে বলতেও পারব না, তবুও মনটা তোমার জন্য প্রতিদিন নতুন করে ভালোবাসায় ভরে ওঠে। তুমি দূরে থেকেও আমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি অনুভূতিতে থেকে যাও। আর আমি চাইলেও তোমার থেকে মুক্ত হতে পারি না..!💔😅