@eiiiii_chup_xoo: "মনে রেখো," ভালোবাসা প্রকাশে আমি সবসময় দুর্বল..! অন্যদের মতো বড় বড় কথা বলতে পারি না, সাজিয়ে বলতে পারি না আমার অনুভূতি। হয়তো অনেক সময় তোমার মনে হয়েছে তুমি আমার কাছে সস্তা, তোমার ভালোবাসার আমার কাছে কোনো মূল্যই নেই, শুধু তুমি ভালোবাসো আমায়! কিন্তু বিশ্বাস করো আমার নীরবতার মধ্যে লুকিয়ে আছে এমন এক ভালোবাসা যা শব্দে প্রকাশ করা অসম্ভব.. আমি হয়তো বারবার বলতে পারিনা ভালোবাসি কিন্তু আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম জড়িয়ে থাকে! তুমি হয়তো বুঝতে পারোনা, তুমি রেগে গেলে বা দূরে সরে গেলে আমি ভিতর এ ভিতর এ ভেঙে পড়ি..! প্রতিদিন তোমাকে ছুঁয়ে না দেখেও, তোমার হাসি কল্পনা করে বেঁচে থাকি। তোমার কষ্ট আমার বুকের ভিতরে হাজার টা কাঁটার মতো বিঁধে" আর তোমার হাসি আমার ক্লান্ত জীবনকে নতুন আলোয় ভরে দেয়! আমার ভালোবাসা হয়তো চোখে দেখা যায় না, বড় বড় কথায় শোনা যায় না কিন্তু তুমি যদি একবার আমার হৃদয় এর গভীরে তাকাও; বুঝতে পারবে তুমি আমার পৃথিবী আমার স্বপ্ন আমার প্রতিটি প্রার্থনার উত্তর....! 🫠🕊️#foryourpageofficiall #foryoupage #trendingsong #trendingvideos #Love