⎯͢⎯⃝RMSইসলামের সেহেজাদা তৌহিদ :
— সব ভালোবাসার শেষটা সুন্দর হয় না, সব অপেক্ষার শেষে প্রিয় মানুষটাকে ফিরে পাওয়া যায় না, আর সব সত্যিকারের অনুভূতির মূল্যও সবাই বুঝতে পারে না.! কিছু ভালোবাসা জীবনে আসে শুধু আমাদের বদলে দেওয়ার জন্য, কিছু মানুষ আসে হৃদয়ে গভীর দাগ রেখে চলে যাওয়ার জন্য.! তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর আমি বুঝেছিলাম, কাউকে ভালোবাসলে তার ছোট ছোট কথাও কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে.! তার হাসিতে নিজের সুখ খুঁজে পাওয়া যায়, তার নীরবতায় নিজের পৃথিবীটা অন্ধকার মনে হয়.! কিন্তু তোমাকে হারানোর পর বুঝলাম, কাউকে নিজের পৃথিবী বানিয়ে ফেলাটাও কখনো কখনো অনেক বড় কষ্টের কারণ হতে পারে.! কারণ সেই মানুষটা চলে গেলে শুধু একজন মানুষ হারিয়ে যায় না, তার সঙ্গে হারিয়ে যায় অনেক স্বপ্ন, অনেক আশা, আর নিজের ভেতরের এক টুকরো সরলতাও.! আজও তোমাকে দোষ দিতে ইচ্ছে করে না, কারণ ভালোবাসা তো জোর করে আদায় করার বিষয় নয়, শুধু মাঝে মাঝে নিজের ভাগ্যকে প্রশ্ন করি, যে মানুষটাকে এতটা আপন করে চেয়েছিলাম, সেই মানুষটাই কেন আমার হলো না.? হয়তো কোনোদিন এই প্রশ্নের উত্তর পাবো না, তবুও তোমার স্মৃতিগুলো বুকে নিয়ে বেঁচে থাকব.! কারণ তোমাকে পাওয়া আমার ভাগ্যে না থাকলেও তোমাকে ভালোবাসার অনুভূতিটা তো একসময় আমার সত্যিই ছিল.!💔🥀🥹💔
2026-11-06 15:29:59