आकाश खाओ :
আমি যদি তোমার নীল আকাশ হতাম, তবে কি আমায় ভালোবেসে সারাজীবন পাশে থাকতে, আমি যদি কোনো মহান ব্যক্তিত্বের অধিকারী হতাম, তবে কি আমার ভালোবাসাকে অবহেলা করতে পারতে? আমি যদি একজন কবি হয়ে তোমার জন্য লিখতাম, তবে কি আমার শব্দগুলো তোমার হৃদয় ছুঁয়ে যেত।
যদি মালির বাগানের সাজানো ফুলের মতো সুন্দর হতাম, তবে কি আমার প্রেমে পড়তে তোমার এত দ্বিধা থাকত, বলতে পারো, আমার মধ্যে ঠিক কীসের অভাব ছিল, কেন আমার ভালোবাসা তোমার হৃদয়ে জায়গা পেল না, আমি তো তোমার কাছে আকাশ হতে চাইনি, শুধু তোমার জীবনের প্রিয় মানুষটি হতে চেয়েছিলাম।
তবুও তুমি অন্য কারও হাত ধরে চলে গেলে, আর আমাকে রেখে গেলে হাজার প্রশ্নের অন্ধকারে, আজও ভাবি, সে কি আমার চেয়ে মহান ছিল, নাকি আমার ভালোবাসাটাই তোমার কাছে মূল্যহীন ছিল..😅❤️🩹
2026-11-07 19:01:27