@farhad890k: কী দুর্দান্ত এক ইতিহাস তৈরি হতে দেখল মিরপুর! যেখানে অভিজ্ঞ মুশফিকুর রহিমের দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ছিল ২১৯* রান ,সেখানে তরুণ তৌহিদ হৃদয় নিজের ক্যারিয়ারের মাত্র ৫ম ইনিংসেই খেললেন ২২৩ রানের এক মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির ইনিংস!* সাকিব-মুশফিকদের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে এখন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক এই তরুণ তুর্কি। ৩৪০ বলে খেলা এই ধৈর্যশীল অথচ বিধ্বংসী ইনিংসটি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা টেস্ট ইনিংস হিসেবে লেখা থাকবে। প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে হৃদয় প্রমাণ করলেন—তিনি লম্বা রেসের ঘোড়া! 🔥 ✨ তৌহিদ হৃদয় — ২২৩* বনাম ওয়েস্ট ইন্ডিজ (আজ) ✨ মুশফিকুর রহিম — ২১৯* বনাম জিম্বাবুয়ে (২০১৮) ✨ সাকিব আল হাসান — ২১৭ বনাম নিউজিল্যান্ড (২০১৭) #BangladeshCricket #TawhidHridoy #TestCricket #HistoryMade #BCB