আমি তোমার তুমি অন্য কারো :
আপনার মায়া শেষ হয়ে গেলে আমিও আপনাকে ভুলে যাব,কিন্তু আপনার মায়া শেষ হতে হতে হয়তো একদিন আমার জীবনটাই শেষ হয়ে যাবে।
আপনার মায়া আমাকে তিলে তিলে পুড়ে ছারখার করে দিচ্ছে,আপনাকে ভুলে যাওয়ার জন্য কি না করছি আমি,কিন্তু আপনার মায়া যতই ভুলতে চাই তখনই আপনার কিছু কথা মনে পড়ে যায়,মনে হয় আপনি আমার কানে কানে এসে বলতেছেন ভুলে যেওনা আমায়।
কখনো মনে হয় এমন কোন জগতে হারিয়ে যাই,যে জগতে গেলে আপনার কথা আর মনে পড়বে না,মনে পড়বে না আপনি নামক কেউ আমার জীবনে ছিলো,সেই জগতে গেলে হয়তো চিরকাল আর আপনার কথা মনে পড়বে না।
কিন্তু আমি পারিনি মনে হয় কিছু অধিক মায়া আমার পিছু কিছুতেই ছাড়ছে না,ধীরে ধীরে আমি যেন কেমন হয়ে গেছি, নীরব একা কারো সাথে কথা বলতে মন চায় না,মন চায় সবসময় একা থাকি,একা থাকলে হয়তো আমি ভালো থাকবো,কিন্তু আমার মনে হয় আমি কোথায় হারিয়ে যাচ্ছি, সবকিছু অন্ধকার মনে হয়। আমি সবসময় একটা দোয়া করি যেন আমি আপনার মায়া ভুলে যাই আর নাহয় আমি যেন চিরতরে হারিয়ে যাই
2026-11-08 01:58:56