:
- "হে আল্লাহ! আকাশ দিলা, বাতাস দিলা, চাঁদ-সূর্য দিলা। এই সুন্দর দুনিয়া দিলা। বিনিময়ে কি চাইলা? মাত্র একটু সিজদা। তবুও আমরা গাফেল।"
- "দুইটা চোখ দিয়ে গোটা পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ দিলা। একটা কান দিয়ে পাখির গান শোনার নিয়ামত দিলা। এরপরও শুকরিয়া আদায় করি না। তুমি কত দয়ালু, রব!"
- "তুমি তো কিছুই নাও না আমাদের থেকে। শুধু চাও আমরা ৫ ওয়াক্ত তোমাকে ডাকি। এত সহজ শর্ত, তবুও আমরা পারি না।"
- "আল্লাহ, তুমি ৭০ মায়ের চেয়েও বেশি ভালোবাসো। তাই তো পাপ করার পরও রিজিক বন্ধ করো না।"
- "দুনিয়ার সব সৌন্দর্য তো তোমার নিদর্শন। গাছের পাতা, নদীর ঢেউ, মায়ের কোল - সবখানে তোমার রহমত।"
- "তুমি আমাদের থেকে টাকা চাও না, সময় চাও না। শুধু চাও আমরা যেন বলি - আলহামদুলিল্লাহ।"
- "হে আল্লাহ! চোখ দিয়ে হারাম দেখি, কান দিয়ে গীবত শুনি। অথচ এই চোখ-কান তো তুমিই দিয়েছো। মাফ করে দাও।"
- "রব, যে নিয়ামত দিয়ে তোমাকে ভুলে যাই, সেই নিয়ামত দিয়েই যেন তোমাকে স্মরণ করতে পারি সেই তৌফিক দাও।"
- "আমি কিছুই না। তুমি সব। তোমার দয়া ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারবো না।"
*
- "সবই তোমার দান। আমিত্ব আমার কিছুই না।"
- "দুনিয়া সুন্দর, কারণ তুমি সুন্দর করে বানাইছো।"
- "ইবাদত আমার লাভ। আল্লাহর কোনো লাভ-লস নাই।"
- "শুকরিয়া রব, নিঃশ্বাস নেওয়ার জন্যও।"
আসলেই... তিনি আমাদের এত কিছু দিলেন ফ্রি তে। আর চাইলেন শুধু একটু সময়, একটু স্মরণ।
এরপরও আমরা কত অকৃতজ্ঞ.! আল্লাহ আমাদের কে সঠিক বুঝ দান করুক আমিন.! 🤲😔
2026-11-08 06:45:45