@breakup_love_2: পাখি, এই অগোছালো মানুষটাকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার দেওয়া কিছু স্মৃতি আজও আমাকে হাসায়, আবার কিছু স্মৃতি নীরবে কাঁদায়। তোমাকে আপন ভেবে যে স্বপ্নগুলো সাজিয়েছিলাম, সেগুলো আজ আর আগের মতো নেই। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু একটা আক্ষেপ রয়ে গেল—যাকে ভালো রাখার জন্য এতটা চেষ্টা করেছিলাম, তার কাছেই একদিন নিজের ভালো থাকাটা হারিয়ে ফেললাম। তবুও তোমার কাছে হেরে গিয়ে নিজেকে হারিয়ে ফেলতে চাই না। একদিন হয়তো এই কষ্টগুলোও স্মৃতি হয়ে যাবে, আর আমিও আবার নিজের মতো করে বাঁচতে শিখব। “তুমি হয়তো আমার গল্পের সবচেয়ে কষ্টের অধ্যায়, কিন্তু আমার পুরো গল্পের শেষ নও।” 🥀❤️🩹 #outfit #fyp #Love #brekup