🌹🇧🇩 🚫বেহায়া_কবি 🚫🇪🇸🌹 :
ঘুমের ঘরে আর আইসো না, ঘুম ভেঙে গেলে তোমায় দেখতে না পাওয়ার কষ্টটা আমি আর সহ্য করতে পারি না। জানো, ঘুমের মধ্যে তোমাকে কাছে পাওয়া, তোমার সাথে কথা বলা, তোমাকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো—সবকিছুই কেমন যেন সত্যি মনে হয়। কিন্তু সমস্যা হলো, সকাল হলে চোখ খুলেই বুঝতে পারি, সবটাই ছিল একটা স্বপ্ন। তুমি নেই, তোমার সেই মায়াভরা উপস্থিতি নেই, নেই একটু কথা বলার সুযোগ। তখন বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগে।
সবচেয়ে বেশি কষ্ট হয় জানো কখন? যখন স্বপ্নের মধ্যে মনে হয় তুমি আবার আমার হয়ে গেছো, আগের মতো কথা বলছো, পাশে আছো, আমাকে ছেড়ে কোথাও যাবে না। আর ঠিক তখনই ঘুমটা ভেঙে যায়। কয়েক মুহূর্তের জন্য চুপচাপ শুয়ে থাকি, নিজেকেই বোঝাই যে বাস্তবটা মেনে নিতে হবে। অথচ মনটা কিছুতেই মানতে চায় না। ইচ্ছে করে আরেকটু ঘুমিয়ে থাকি, যদি আবার তোমাকে দেখতে পাই!
বাস্তবে যাকে কাছে পাওয়ার ভাগ্য হলো না, স্বপ্নেও তাকে হারানোর ভয়টা যে এত কষ্টের হবে, কখনো ভাবিনি। কাউকে হারানোর পর মানুষ শুধু তার সাথে কাটানো সময়গুলোই মিস করে না, মিস করে তাকে নিয়ে দেখা ছোট ছোট স্বপ্নগুলোও। হয়তো তুমি জানো না, তোমাকে ছাড়া আমার দিনগুলো যেমন কাটে, রাতগুলোও ঠিক তেমনই কাটে না।
তাই বলি, ঘুমের ঘরে আর এসো না। কারণ স্বপ্নে তোমাকে ফিরে পাওয়ার আনন্দের চেয়ে ঘুম ভেঙে তোমাকে আবার হারানোর কষ্টটা অনেক বেশি। আমি জানি, তুমি আর আমার জীবনে ফিরবে না, তবুও এই মনটা আজও মাঝেমধ্যে তোমাকেই খুঁজে বেড়ায়। কী অদ্ভুত, তাই না? যে মানুষটা বাস্তবে পাশে নেই, সে-ই আবার স্বপ্নের মধ্যে সবচেয়ে বেশি আপন হয়ে আসে! :) 😅💝🕊️চিন্তা করো না
আমি তোমার কোনো ক্ষতি কোনো দিনও করবো না! মন থেকে চাই তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো। তোমার জীবনে এত পরিমাণ সুখ আসুক, যেন কখনো দুঃখে নয়, সুখেই কান্না করো! তবে একটা কথা মাথায় রাখবা, আমি আমার নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবেসে ছিলাম! হয়তো তোমাকে ধরে রাখতে পারিনি, হয়তো তোমার মতো করে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমার ভালোবাসা অন্তত মিথ্যা ছিল না! আমি আমার নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি! হয়তো তুমি আমার থেকে better কিছু deserve করো, তাই চলে গেছো-এত আমার কোনো অভিযোগ নেই! মানুষকে জোর করে ধরে রাখা যায়, কিন্তু তার মন ধরে রাখা যায় না! তাই তুমি যেখানে ভালো আছো, সুখে আছো, সেখানেই থাকো! শুধু এটুকু বিশ্বাস রেখো, আমি দূরে থেকে হলেও কখনো তোমার ক্ষতি চাইবো না! তোমার প্রতি আমার রাগ, অভিমান বা কষ্ট থাকলেও তোমার জন্য খারাপ কিছু কখনো চাইতে পারবো না! হয়তো একদিন আমার কথা মনে পড়বে,সেদিন, শুধু এটুকু মনে রেখো-কেউ একজন তোমাকে খুব সত্যি
2026-11-08 18:16:34