BD Bangla Vlogs :
﷽ — এক আল্লাহর নামে
🤲 সমগ্র সৃষ্টিজগত ও শিশুদের জন্য শেফা ও রহমতের দোয়া
بِسْمِ اللَهِ الرَحْمَٰنِ الرَحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
لَا إِلَٰهَإِلَا اللَهُمُحَمَدٌ رَسُولُاللَهِ ﷺ
হে আল্লাহ, রব্বুল আলামীন, আরশের মহান রব!
আপনি আপনার সমগ্র সৃষ্টিজগতের সকলকে ভাইরাস, জ্বর, ব্যথা, রোগব্যাধি ও যাবতীয় অসুস্থতা থেকে শেফা দান করুন।
হে আল্লাহ, শুধু মানুষ নয়—দুনিয়ার সকল মানুষ, শিশু, পশু-পাখি, জিনসহ দৃশ্যমান ও অদৃশ্য আপনার সকল সৃষ্টির প্রতি রহম করুন।
হে আল্লাহ, বিশেষ করে সকল নিষ্পাপ শিশুর প্রতি আপনার রহমানের রহমত বর্ষণ করুন। তাদের সুস্থতা, নিরাপত্তা, সুন্দর জীবন, হেদায়েত ও কল্যাণ দান করুন। সকল বিপদ-আপদ ও অসুস্থতা থেকে শিশুদের হেফাজত করুন।
মানুষ হোক কিংবা অন্য কোনো সৃষ্টি, আপনার সৃষ্টিজগতের কেউ যেন আপনার রহমত থেকে বঞ্চিত না হয়।
হে আল্লাহ, আপনিই আশ-শাফী (আরোগ্য দানকারী)। আপনার রহমতে সকল অসুস্থ সৃষ্টিকে সুস্থতা ও কল্যাণ দান করুন।
كُنْفَيَكُونُকুন ফাইয়াকূন — হও, আর তা হয়ে যায়।
আল্লাহর আদেশ ও কুদরতে সবকিছু তাঁর ইচ্ছাধীন।
হে আল্লাহ, আপনার অসীম রহমত ও কুদরতে আপনার সকল সৃষ্টির প্রতি দয়া ও রহমত বর্ষণ করুন।
رَحْمَٰنٌ — রহমানের রহমত হোক।
كُنْفَيَكُونُ— কুন ফাইয়াকূন, হও!
آمِين يَا رَبَالْعَالَمِينَআমীন, ইয়া রব্বাল আলামীন।
ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ!
আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা ইয়া মান্নান, ইয়া আল্লাহ।
জীবনের প্রতিটি কাজে এক আল্লাহর ওপর ভরসা।
ইনশাআল্লাহ, আমীন।
2026-11-08 22:17:29