@its_me_jonayed_75: কত কথা জমে থাকে তোমাকে বলবো বলে, অথচ দিন শেষে তোমার নীরবতাই আমার সব কথার উত্তর হয়ে রয়ে যায়। কতবার ভেবেছি, আজ তোমাকে মনের ভেতর জমে থাকা সব কথা খুলে বলবো; সারাদিনের ছোট ছোট ঘটনা, তোমাকে ঘিরে থাকা হাজারটা অনুভূতি, তোমার জন্য জমিয়ে রাখা অভিমান আর ভালোবাসার কথাগুলো একে একে শোনাবো। অথচ তোমার কাছ থেকে একটু সময় আর দুটো কথা পাওয়ার অপেক্ষাতেই কখন যে পুরো দিনটা শেষ হয়ে যায়, বুঝতেই পারি না..! তুমি হয়তো বুঝতে পারো না, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি কতটা অপেক্ষা করি; কতবার ফোনের পর্দায় তাকাই, কতবার ভাবি এবার হয়তো তোমার একটা মেসেজ আসবে। তোমাকে বলার মতো আমার গল্পের কোনো শেষ নেই, অথচ তোমার নীরবতা আমাকে প্রতিদিন নতুন করে বুঝিয়ে দেয়, সব কথা বলার মতো সময় কিংবা আগ্রহ সবসময় পাওয়া যায় না..! আমি তোমার কাছে সারাদিনের হিসাব চাই না, চাই না প্রতিটা মুহূর্তে আমাকে সময় দিতে; শুধু চাই, দিনের কোনো একটুখানি সময়ে তুমি নিজে থেকে আমার খোঁজ নাও, আমার কথাগুলো মন দিয়ে শোনো, আর আমাকে বুঝতে দাও-তোমার ব্যস্ত পৃথিবীতে আমার জন্যও সামান্য একটু জায়গা আছে। কারণ ভালোবাসার মানুষটির কাছে অবহেলিত হওয়ার কষ্টটা সত্যিই অনেক গভীর..! আজও অনেক কথা জমিয়ে রেখেছি, হয়তো কালও রাখবো; শুধু ভয় হয়, একদিন বলতে বলতে ক্লান্ত হয়ে যাবো, আর তোমাকে শোনানোর মতো কথাগুলো আমার ভেতরেই নীরব হয়ে যাবে। অথচ আমার ইচ্ছে ছিল, আমার প্রতিদিনের সব গল্পের সবচেয়ে প্রিয় শ্রোতা হবে তুমি...♡ #treanding #foryoupage #tik_tok_bangladesh #tik_tok_italy

🔰_𝒥ℴ𝓃𝒶𝓎ℯ𝒹_🔰
🔰_𝒥ℴ𝓃𝒶𝓎ℯ𝒹_🔰
Open In TikTok:
Region: IT
Sunday 08 November 2026 16:14:31 GMT
1629
94
2
14

Music

Download

Comments

n_i_la_10
🦋_Nusrat_Aktar_NILA_🦋 :
🥰🥰🥰
2026-11-08 20:18:22
0
niloymahmud593
..typing.....🖊️🖊️ :
🥰🥰🥰🥰🥰
2026-11-09 03:13:43
0
To see more videos from user @its_me_jonayed_75, please go to the Tikwm homepage.

Other Videos


About