@nishiddhokobi65: কবিতার নাম: আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তোমাদের পৃথিবীতে সফল হতে হলে হয়তো বিবেককে বন্ধক রাখতে হয়, মনুষ্যত্বকে বিসর্জন দিতে হয়, আর মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে হয় একেকটি হিংস্র পশু। আমি সেই সফলতার দৌড়ে হেরে গেছি। মানুষের আত্মা বিক্রি করার কৌশল শিখিনি, ক্ষমতার সামনে মেরুদণ্ড বাঁকাতে পারিনি। তাই তোমাদের চোখে আমি ব্যর্থ। অথচ আমার এই ব্যর্থতার ওপর দাঁড়িয়েই তোমাদের সাফল্যের প্রাসাদ। আমার ব্যর্থতাই যদি তোমাদের সফলতা হয়, তবে এমন সফলতার চেয়ে ব্যর্থ থাকাই শ্রেয়। — নিষিদ্ধ কবি | Forbidden Poet #নিষিদ্ধ_কবি #ForbiddenPoet #বাংলা_কবিতা #অস্তিত্ববাদ #মনুষ্যত্ব