Tumar_ Jihad :
মায়া জিনিসটা অনেক খারাপ। কোনো কিছুর প্রতি কিংবা কোনো মানুষের প্রতি মায়া তৈরি হয়ে গেলে সেখান থেকে বের হওয়া সত্যিই কঠিন। আর আমরা তো ব্যাচেলর পয়েন্টের মায়ায় আটকে গেছি।
যখনই মনে হয় নাটকটা শেষ হয়ে যাচ্ছে, তখন কেন জানি চোখ দিয়ে পানি চলে আসে। এর কারণ ঠিক জানি না। শুধু এটুকু জানি, আমার জীবনে নাটক দেখার অভিজ্ঞতার মধ্যে ব্যাচেলর পয়েন্ট একেবারেই আলাদা।
নাটকটা দেখার সময় কখনো মনে হয় না যে আমি কোনো নাটক দেখছি। মনে হয়, বাস্তব জীবনের কিছু বন্ধু-বান্ধব, বড় ভাই আর ছোট ভাইয়ের আড্ডা দেখছি। হঠাৎ কখনো মনে হয়, আমিও যেন তাদের আশেপাশেই আছি, তাদের সঙ্গে হাসছি, আড্ডা দিচ্ছি।
হয়তো এভাবেই অজান্তে মানুষগুলোর প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে। তাই যখন মনে হয়, হঠাৎ করে একদিন সবকিছু শেষ হয়ে যাবে, আর এই মানুষগুলোকে একসঙ্গে দেখা যাবে না, তখন সত্যিই খুব কষ্ট লাগে।
জানি, এটা একটা নাটক। তবুও কেন জানি মন মানতে চায় না। ❤️আর সবশেষে বলতে চাই, ব্যাচেলর পয়েন্টের পরিচালক উমি ভাই, আপনি আমার পছন্দের একজন মানুষ। আপনার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে দ্রুত সম্পূর্ণ সুস্থ করে দিন। আপনার গলা যেন খুব তাড়াতাড়ি আগের মতো ঠিক হয়ে যায়। আবারও আপনার পরিচালনায় আমাদের প্রিয় মানুষগুলোর হাসি-আড্ডা উপভোগ করতে চাই। ❤️Kajal Arefin Ome
2026-11-10 07:37:53