প্রিয়তমা :
মানসিক শান্তি ব্যাপারটা অদ্ভুত একটা সমীকরণে কাজ করে! আশেপাশে অনেক মানুষ থাকার পরেও মানসিক শান্তি পাওয়া যায় না। মানসিক শান্তি ঠিক তখনই কিংবা তার কাছেই পাওয়া যায়, যার সাথে অনর্গল কথা বলা যায় নির্দ্বিধায়, যার কাছে নিজেকে পুরোপুরি সুরক্ষিত রাখা যায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।
মানসিক শান্তি; আপনার অনেক বন্ধু থাকতে পারে, পরিবার, আত্মীয়-স্বজনের সাথে আপনার অতি ঘনিষ্ঠ সম্পর্কও থাকতে পারে। তার মানে এই নয়, তারা আপনাকে মানসিক শান্তি দিতে পারে। দিনশেষে মনে জমে থাকা কথাগুলো যার কাছে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, মূলত মানসিক শান্তি তার কাছেই পাবেন।
যে আপনাকে আপনার মতো করেই বুঝতে পারে—বোঝার চেষ্টা করে, আপনার কথাগুলো যে মনোযোগ দিয়ে শুনতে আগ্রহী, আপনার চাওয়া-পাওয়া কিংবা ইচ্ছার সাথে যার চাওয়া-পাওয়া মিলে যায়, যার মেন্টালি ঠিক আপনার মতোই, ঠিক তার কাছেই আপনার মানসিক শান্তি লুকিয়ে থাকে।
শত মানুষের সংস্পর্শে থেকেও যখন এমন একটা মানুষের অভাববোধ করবেন, ঠিক তখনই বুঝে নিবেন আপনার মানসিক শান্তি প্রয়োজন।
যার সাথে কথা বললে কিংবা সময় কাটালে মানসিক শান্তি কাজ করে, প্রকৃত অর্থে সেই প্রিয়জন। দিনশেষে মানসিক শান্তিটাই আসল। পৃথিবীতে ভালোবাসার মতো মানুষের অভাব হয় না, তবে খারাপ সময়ে কিংবা প্রচন্ড হতাশায় মানসিক শান্তি দিতে পারে, এমন মানুষের বড়ই অভাব পৃথিবীতে!
2026-11-09 11:11:31