@mosafir_lokman: গত দুই সপ্তাহ ধরে দুই ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন কবির। প্রথমে আরাফাতকে ভর্তি করেন সাউদার্ন মেডিকেলে। পরে নেওয়া হয় ইমপেরিয়াল হাসপাতালে। সেখান থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। একদিকে বড় ছেলের চিকিৎসা, অন্যদিকে ছোট ছেলেকে বাঁচানোর লড়াই—দুই সন্তানকে সুস্থ করে ঘরে ফেরানোর আশাতেই দিন পার করছিলেন তাঁরা। কিন্তু শুক্রবার আরাফাতের মৃ/ত্যুর পর পরিবারের সব আশা যেন এসে ঠেকেছিল ছোট্ট আরবকে ঘিরে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। আর বাবা কবির ছেলেকে বাঁচানোর আকুতি জানাচ্ছিলেন সবার কাছে। কিন্তু রোববার গভীর রাতে সেই আশাটুকুও শেষ হয়ে যায়। স্থানীয় একটি গণমাধ্যমকে ফোনে ছোট ছেলের মৃ/ত্যুর খবর জানাতে গিয়ে কবির বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে ডাক্তার তাকে মৃ/ত ঘোষণা করেছেন। আমি কী নিয়ে থাকব এখন?’ সন্তানদের নিয়ে হাসপাতালে ভর্তি, ফিরতে হবে একা। দুই ছেলের চিকিৎসা চালাতে গিয়ে অনেক ধারদেনা করতে হয়েছে চাকরিজীবী কবিরকে। এত কিছুর পরও যদি অন্তত একজন সন্তানকে বাঁচানো যেত, হয়তো সেই সান্ত্বনাটুকু নিয়েই বেঁচে থাকার চেষ্টা করতেন তিনি। কিন্তু এখন তাঁর আর কিছুই অবশিষ্ট নেই—যে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন, তাদের দুজনকেই হারিয়ে ফিরতে হচ্ছে শূন্য হাতে। ছোট ছেলে আরবের দাফনের প্রস্তুতি সম্পর্কে কবির জানান, গভীর রাতে সন্তানকে নিয়ে কোথায় যাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না। সকালে ছোট ছেলেকে নিয়ে মোমেনবাগ কবরস্থানে যাবেন। সেখানে বড় ছেলে আরাফাতের পাশেই দাফন করা হবে আরবকে। একই কবরস্থানে পাশাপাশি শুয়ে থাকবে দুই ভাই। অথচ তাঁদের ঘরে ফেরার অপেক্ষায় থাকার কথা ছিল বাবা-মায়ের। দুই সন্তানকে নিয়ে যে পরিবারটি হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল, সেই পরিবারকেই এখন ফিরতে হবে সন্তানদের স্মৃতি বুকে নিয়ে। হাসপাতালের সেই ব্যস্ত করিডর পেরিয়ে এবার তাঁদের বাড়ি ফেরা হবে একেবারেই একা। #Chittagong #Chattogram #creatorsearchinsights #katiezachariapressconference
MOSAFIR
Region: SA
Monday 09 November 2026 10:36:06 GMT
Music
Download
Comments
t :
inna lillahi wa inna ilahi rajioon may allah give you sabre jamila
2026-11-09 23:24:18
0
Delowar Hossen :
আল্লাহ যেন ওই মা বাবা কে ধয্য ধরনের তো পিক দেন ইয়া আল্লাহ আপনি ছোট মাছুম দেরকে জান্নাত ফুল হিসেবে কবুল করুন
2026-11-09 18:29:16
2
rasel ahmed :
পৃথিবীর মধ্যে সবচেয়ে বারি জিনিস হলো পিতার কাঁধে ছেলের লাশ, আল্লাহ এই মা বাবাকে আপনি সবর করার তৌফিক দেন।
2026-11-09 18:32:17
9
Emon :
আল্লাহ যেন ঐ বাবা মা কে ধর্য্য ধরার ক্ষমতা দান করেন । আমিন
2026-11-09 18:12:09
9
mdbappu7983 :
আল্লাহ তুমি ওর মা বাবা কে ধৈর্য ধরার তৌফিক দান করো
2026-11-09 21:51:23
5
Md Shakamal :
কতটা কষ্ট আল্লাহ মা বাবাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করোন আমিন
2026-11-09 16:07:20
9
রুজি :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিষ্পাপ শিশু দুটিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।
2026-11-10 02:33:09
2
Valobasa Dur Thekei Sondor :
Kemon news eita, oder ki hoyechilo seitai Bola nai eikhane😳
2026-11-09 17:05:04
5
salma :
কিছুই বলার ভাষা হারিয়ে ফেলছি আমার চোখে অঝরে পানি পড়ছে। বাচ্চা ছবি দেখে আল্লাহ তুমি রহমত করো মা বাবার উপর ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দাও ইয়া রব 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 কি হয়েছিলো বাচ্চা দুইটার কিছুই জানি না। 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
2026-11-09 20:01:10
0
Iqbal Bahar :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন 🤲
2026-11-09 23:13:07
2
user7661003442965 :
আল্লাহ তায়ালা এই বাবা মা কে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক আমীন । তাদের সন্তানদের ওসিলায় তাদের কে ক্ষমা করুন ।
2026-11-09 14:51:12
2
Kdotty :
কি হয়েছিল তাদের ! মা বাবা কে ধৈর ধারন তৌফিক দাও আল্লাহ
2026-11-09 23:58:40
1
Broke Sun :
এই পোস্ট টা দেখে ১ মিনিট হ্যাং হয়ে গেলাম
2026-11-09 19:12:55
1
M.Dislamjob :
মহান আল্লাহর পরীক্ষা
2026-11-09 17:15:45
1
Kamran Chowdhury :
😭
2026-11-09 18:12:33
2
Eman :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
2026-11-09 16:10:40
1
Md NurulHaque :
allahu. Akbar
2026-11-09 15:00:43
1
Rafiqulislam Rafiqul :
আল্লাহ তায়ালা এই বাবা মা কে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক আমীন । তাদের সন্তানদের ওসিলায় তাদের কে ক্ষমা করুন ।
2026-11-09 16:12:24
1
নিশ্চুপ :
😭😭😭
2026-11-09 18:11:37
1
Fahad Hossain :
মহান আল্লাহ পাক বেহেশত নচিব দান করুন আমিন
2026-11-09 14:04:33
1
✈️🇶🇦 jahid ahmed 🇶🇦✈️ :
আল্লাহ যেন ঐ বাবা মা কে ধর্য্য ধরার ক্ষমতা দেন আমিন
2026-11-09 16:31:38
1
Md Nazrul Islam :
আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান কর
2026-11-09 16:45:44
2
mdsolaimanali261 :
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন - দয়াময় মহান আল্লাহ পাক যেন তাদের দুইজনকে জান্নাতুল ফেরদাউস দান করুক আমিন আমিন।🤲
খুবই দুঃখজনক আল্লাহ পাক যা করেন হয়তোবা ভালোর জন্য করেছেন 😭😭
2026-11-09 14:05:32
1
M Waliur Rahman Suhel :
আমিন
2026-11-10 09:34:23
0
TuHiN Vai :
তাদের কি রোগ হয়েছিলো
2026-11-10 09:01:22
0
To see more videos from user @mosafir_lokman, please go to the Tikwm
homepage.