J❤️༺𝐋𝐨𝐧𝐞 𝐖𝐨𝐥𝐟O༻Y😊 :
ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না এই পৃথিবীতে এমন আর কোনো অনুভূতি নেই, যা একই সঙ্গে একজন মানুষকে পৃথিবীর সবচেয়ে সুখী এবং সবচেয়ে অসহায় মানুষে পরিণত করতে পারে। ভালোবাসা কাউকে দেয় পূর্ণতা, দেয় বেঁচে থাকার নতুন কারণ, নতুন স্বপ্ন, নতুন আশা। আবার সেই একই ভালোবাসা কাউকে দিয়ে যায় বুকভরা শূন্যতা, অজস্র না বলা কথা আর সারাজীবনের একাকীত্ব।
কেউ ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়, প্রতিদিন তার হাসি দেখে, তার হাত ধরে পথ চলে, তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন বুনে। আর কেউ ভালোবেসেও শুধু দূর থেকে দেখে যায়, মনে মনে হাজারবার ডাকলেও কখনো আর ফিরে পায় না তার প্রিয় মানুষটিকে। একজনের কাছে ভালোবাসা হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আর অন্যজনের কাছে ভালোবাসা হয়ে থাকে জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি।
অদ্ভুত বিষয় হলো, ভালোবাসা কখনো কাউকে ঠকায় না অথচ মানুষ ভালোবাসার কাছেই সবচেয়ে বেশি হারিয়ে যায়। কেউ ভালোবাসার বিনিময়ে পায় একটি সম্পূর্ণ পৃথিবী, আর কেউ পায় শুধু কিছু স্মৃতি, কিছু ছবি, কিছু অপূর্ণ কথা আর রাত জেগে কাঁদার অভ্যাস। কেউ প্রিয় মানুষটির পাশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, আর কেউ একই মানুষটিকে ভাবতে ভাবতে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দেয়..!🥹❤️🩹😅
2026-11-10 01:54:09