@muslim_queen197: আমি হেদায়েত চাই..!! হে আল্লাহ, অনেক বেশি হেদায়েত চাই..।। কখনো কখনো এমন একটা সময় আসে, তখন মনে হয় আমি নিজেকেই হারিয়ে ফেলছি..। ইবাদত করতে চাই, কিন্তু কেনো করতে পারি না..। নামাজে দাঁড়াতে চাই, কিন্তু মনটা বারবার অন্যদিকে চলে যায়..। কুরআন পড়তে চাই, কিন্তু অদৃশ্য কোনো ভার আমাকে থামিয়ে দেয়..। দোয়ার জন্য হাত তুলতে চাই, কিন্তু শব্দগুলো যেনো গলায় এসে আটকে যায়..। আমি জানি, এগুলো আমার ঈমানের দুর্বলতা, আর শয়তান ঠিক এই সুযোগটাই নেয়..। ধীরে ধীরে সে মানুষকে এমনভাবে দূরে সরিয়ে দেয় যে, একসময় সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করে..। চারপাশে মানুষ থাকে, তবুও ভেতরটা উদ্ভুত এক শূন্যতায় ভরে যায়..। মনে হয় সব আলো নিভে গেছে, সব পথ অন্ধকার হয়ে গেছে..। কোনো কিছুতেই শান্তি পাই না,কোনো কিছুতেই তৃপ্তি পাই না..। নিজের গুনাহ গুলোর কথা মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়..। মনে হয়, আমি কি আর আগের মতো আপনার কাছে ফিরতে পারবো..? আপনি কি এখনও আমাকে ডাকছেন..? হে আল্লাহ, আমি জানি আপনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল..। আমি জানি, আমি যতবার পথ হারায় না কেনো, আপনার দরজা কখনো বন্ধ হয় না..। তাই আজ আমি মানুষের কাছে নয়, শুধু আপনার কাছেই ফিরে আসতে চাই..। আমাকে এমন হেদায়েত দান করুন, যা আমার অন্তরকে বদলে দেবে..। আমার হৃদয়কে নূরে ভরে দিন, আমার গুনাহ গুলো ক্ষমা করুন, আমার আন্তরের কঠোরতা দূর করে দিন..। ইবাদতকে আমার কাছে সহজ করে দিন, নামাজে খুশু দান করুন, কুরআনের প্রতি ভালোবাসা দান করুন, আর দোয়ার মধ্যে কান্না করার তৌফিক দান করুন..। হে রব, আমি নিখুঁত নয়, আমি দুর্বল..। আমি বারবার ভেঙে পড়ি, বারবার গুনাহে জড়িয়ে যাই..। কিন্তু আমি আপনার রহমত থেকে নিরাশ হতে চাই না..। আপনি আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আমার অন্তরের সব অন্ধকার দূর করে ঈমানের আলো দান করুন, আর মৃত্যু পর্যন্ত আমাকে আপনার সরল পথে অটল রাখুন..। আমিন..।🤲🏻❤️🩹🕊️ #fypシ゚ #ইনশাআল্লাহ_যাবে_foryou_তে।
💫ফুল ' কন্যা🦋🎀
Region: BD
Tuesday 10 November 2026 04:00:20 GMT
Music
Download
Comments
🥰🥰কিউট হুজুরনী🥰🥰 :
আল্লাহ সবার মনের নেক মাকছাদ পুরোন করুন (আমিন )
2026-11-10 04:15:34
0
অপেক্ষা..🌷 :
😳😳😳
2026-11-10 06:48:53
0
[..ASMA..] :
🥰🥰🥰
2026-11-10 04:07:00
0
❤️🌼হেদায়েতের নুর ❤️🌼 :
♥️♥️♥️
2026-11-10 04:21:02
0
﷽ ❤︎༒☬ شهزاد الإسلام☬༒❤︎ ﷽👳😌 :
[চোখে জল ভরা][চোখে জল ভরা][চোখে জল ভরা]
2026-11-10 04:04:04
0
To see more videos from user @muslim_queen197, please go to the Tikwm
homepage.