@mr.foysal.11: *স্বপ্নে হুজুর কিবলার দর্শন, ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন পটিয়া কলেজের প্রভাষক বেলাল উদ্দীন* মানুষের জীবনে পথচলার বাঁক বদলে যায় নানা ঘটনার মধ্য দিয়ে। পটিয়া সরকারি কলেজের সাবেক খণ্ডকালীন প্রভাষক বেলাল উদ্দীন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তার জীবনের সেই রূপান্তরের কথা তুলে ধরেছেন। তিনি লিখেন, ২০০৮ সাল পর্যন্ত তিনি ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রমে যুক্ত ছিলেন, নিয়মিত তাদের মজলিসে অংশ নিতেন। এমনকি অনার্সের ফরম পূরণের সময় ধর্মের ঘরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামও লিখেছিলেন। তবে সেই সময় থেকেই তার একটা নিয়মিত অভ্যাস ছিল — সর্বদা দরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে সঠিক হেদায়েতের পথ প্রার্থনা করা। আল্লাহর অশেষ রহমতে ধীরে ধীরে তিনি সুন্নী আক্বিদার দিকে ধাবিত হন। জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সুন্নী আক্বিদা গ্রহণের কয়েক মাস পর তিনি এক তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়েছে, সবাই বিভিন্ন কাতারে দাঁড়িয়ে আছেন। তিনিও একটি কাতারে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে হুজুর কেবলা তাহের শাহ্ (মাদ্দা জিল্লুহুল আলী) তাকে হাত ধরে সামনের কাতারে তুলে নেন। এই স্বপ্ন দেখার পর থেকে সুন্নীয়তের পথকে তিনি আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন এবং বাকি জীবন এই পথেই চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সবশেষে তিনি লিখেছেন — "সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ"। #foryoupage❤️❤️❤️foryou💞💞💜viral💕 #fyppppppppppppppppppppppp #viralvideo #furyoupage❤️❤️ #bangladesh🇧🇩 @🪷Lᴀᴍᴜᴜᴜ_Aᴘᴜᴜ_🇸🇦