@roushnaraagrofarm: ​প্রবাসীদের ব্যবসা করার জন্য ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ: ​১. 'না' বলা শিখতে হবে: কাউকে টাকা-পয়সা ধার দিবেন না, হাওলাদও দিবেন না। ​২. শুরুতেই বাড়ি বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে: কিছু প্রবাসী ভাবেন—বিদেশ থেকে এসেছি, একটা সুন্দর বাড়ি না থাকলে কেমনে হয়! সুন্দর বাড়ি না থাকলে নাকি বিয়ে হবে না! এরপর দেখা যায়, বাড়ি বানানোর পেছনে সব টাকা শেষ হয়ে গেছে এবং কিছুদিন পর নিত্যদিনের বাজার করার টাকাও তার কাছে থাকে না। ​৩. প্রবাসীদের মানি ম্যানেজমেন্ট (অর্থ ব্যবস্থাপনা) শিখতে হবে: আপনারা প্রবাসে যে টাকা আয় করছেন, সেই টাকা তিনটি ভাগে ভাগ করুন: ​প্রথম ভাগ: আপনার নিজের খরচের জন্য রাখুন। ​দ্বিতীয় ভাগ: পরিবারের খরচের জন্য বাড়ি পাঠান। ​তৃতীয় ভাগ: আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমান। ​এভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে সঞ্চয় করুন। এই জমানো টাকা দিয়েই আপনারা পরবর্তীতে দেশে ফিরে ব্যবসা করতে পারবেন। ​৪. জমি কিনে রাখা: প্রবাসে থাকা অবস্থায় হাতে অতিরিক্ত টাকা থাকলে আমি পরামর্শ দেব—কিছু জমি কিনে রাখুন। জমির দাম সব সময় বাড়ে, কখনো কমে না। পরবর্তীতে প্রয়োজন হলে সেই জমি বিক্রি করে যেকোনো ব্যবসা শুরু করতে পারবেন, অথবা বিক্রি না করে নিজের বাড়িও বানাতে পারবেন। ​৫. দক্ষতা বাড়াতে হবে: যোগাযোগ দক্ষতা (Communication), উপস্থাপনা (Presentation)-সহ ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় দক্ষতাগুলো বাড়াতে হবে। ​পরামর্শগুলো ভালো লাগলে রওশন আরা এগ্রো ফার্মের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন! #reelsvideo #everyone #evryfollower #farmexpansion #RoshanAraAgroFarm

Roushan Ara Agro Farm
Roushan Ara Agro Farm
Open In TikTok:
Region: SG
Tuesday 10 November 2026 08:08:05 GMT
7202
311
5
34

Music

Download

Comments

lalonuddin61gmail
[email protected] :
ok vaiy Malaysia
2026-11-11 04:47:25
0
jahangir.alom1482
Jahangir Alom :
🥰🥰🥰
2026-11-13 15:18:19
0
md.jubaid595
MD Jubaid 🇸🇦🇸🇦 :
🥰🥰🥰
2026-11-10 16:07:08
0
user7455427317599
রাসেল মিয়া :
🥰🥰🥰
2026-11-10 15:15:39
0
bijey156
bijey156 :
😂😂😂
2026-11-10 12:39:08
0
md.abul516
Md Abul :
🥰🥰
2026-11-13 16:42:05
0
To see more videos from user @roushnaraagrofarm, please go to the Tikwm homepage.

Other Videos


About