@jahid.hasan177: গল্পটা বাংলাদেশ টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। ছোটবেলায় বাবাকে হারানো রবিনের বড় হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। মা রহিমা বেগম অনেক অভাবের মাঝেও রবিনকে আগলে রেখেছেন। একবার রবিনের একটা নতুন ব্যাটের খুব প্রয়োজন হয়ে পড়ে। ঠিক ওই সময়ে তাঁর মা নিজের চোখের জরুরি অপারেশনের জন্য কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু নিজের চোখের চেয়ে ছেলের স্বপ্নের মূল্য মায়ের কাছে বড় হয়ে দাঁড়ায়। চোখের কষ্ট লুকিয়ে জমানো সবটুকু টাকা দিয়ে ছেলেকে ব্যাট কিনে দেন মা। মায়ের সেই আত্মত্যাগ আজ বৃথা যায়নি। জাতীয় ক্রিকেট লিগে (NCL) দুর্দান্ত পারফর্ম করে (১টি ডাবল সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন এই ডানহাতি ওপেনার। মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা সেই ব্যাটটিই আজ রবিনকে পৌঁছে দিয়েছে স্বপ্নের ঠিকানায়। স্যালুট সেই রত্নগর্ভা মাকে, আর রবিনের জন্য রইলো অনেক অনেক শুভকামনা! 🇧🇩 #MahfijulIslamRobin #CricketBangladesh #InspirationalStory #MotherLove #southafricatour