@bithi.khan292: জীবন বড় অদ্ভুত! কেউ শোকে আধমরা, আবার কেউ সুখে দিশেহারা। তুমি সবই বুঝলে, অথচ যতটুকু বুঝতে পারলে না, ঠিক ততটুকুতেই যে আমি ছিলাম! অন্যের মনের না-বলা কথাগুলো তুমি সহজেই বুঝে নিলে, অথচ আমার নীরবতার ভাষাটুকুও বুঝলে না। অন্যের অভিমান তোমার চোখে পড়ল, অন্যের কষ্ট হৃদয় ছুঁয়ে গেল; শুধু আমার বুকের কষ্টগুলোই তোমার চোখে ধরা দিল না। কতবার চোখের ভাষায় তোমাকে বোঝাতে চেয়েছি, কতবার অভিমানের আড়ালে লুকিয়েছি ভালোবাসা! বোঝাতে চেয়েছি, তোমাকে কতটা আপন করে চাই। তবুও তুমি বুঝলে না! আমার অভিমানগুলো তোমার কাছে যেন নিছক মজা। অথচ ভালোবাসার মানুষের কাছেই তো অভিমান জমে। সেই অভিমান ভাঙিয়ে দেওয়াটাও ভালোবাসার দায়িত্ব। আমি অভিমান করি, তুমি নীরব থাকো। ভাবি, হয়তো ব্যস্ততা শেষে আমার অভিমান ভাঙাবে। কিন্তু তোমার কখনো প্রয়োজনই মনে হয় না। তোমার মন খারাপ হলে আমার ভেতর ঝড় ওঠে, অথচ আমার মন খারাপে তুমি নির্বিকার। যেন আমার কষ্টে তোমার কিছুই যায় আসে না। তবুও মানুষ সব সইতে পারে, শুধু সময়ের অপেক্ষা করে। কারণ সময় একদিন অনেক কিছু শিখিয়ে দেয়। একটা সময় যাকে ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব মনে হতো, একসময় তাকে ছাড়াই একটা যুগ পার করে দেওয়া যায়। যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, একদিন কথা না হতে হতে আর কথাই হয় না। অপেক্ষা থাকে না, অভিযোগ থাকে না। তাকে ঘিরে বোনা এত এত শব্দও একসময় থেমে যায়। বহুদিন কথা না হলে মস্তিষ্ক একসময় মনকে বুঝিয়ে দেয়—এবার থামো! যে ফিরে আসার নয়, তাকে নিয়ে আর গল্প সাজিয়ো না। মন প্রথমে কাঁদে, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। এরপর নতুন নিয়মে চলতে থাকে জীবন। একদিন সেই নামটা চেনা কোনো সুরের মতো কানে ভেসে আসবে, অথচ মনের ভেতর আর কোনো তরঙ্গ উঠবে না। স্মৃতির পাতায় ধুলো জমবে। সেই ধুলো ঝেড়ে পুরোনো স্মৃতি পড়ার ইচ্ছেটুকুও একসময় হারিয়ে যাবে। তখন আর অভিযোগ থাকবে না, থাকবে না চাপা দীর্ঘশ্বাস। চ্যাটবক্সের পুরোনো মেসেজগুলোও অর্থহীন অক্ষর মনে হবে। একই পৃথিবীর বাসিন্দা হয়েও আমরা বাস করব আলাদা দুটি গ্যালাক্সিতে। সময় হয়তো ক্ষত মুছে দেয় না, তবে ক্ষত নিয়েই বাঁচতে শেখায়। একদিন আমিও হাসব, নতুনত্বের ভিড়ে নিজেকে খুঁজে নেব। শুধু সেই হাসির গভীরে একটা চিরস্থায়ী স্তব্ধতা লুকিয়ে থাকবে, যার নাম হয়তো একসময় ছিল—তুমি! কিন্তু সবকিছু বুঝে নেওয়া আর কাউকে ভুলে যাওয়া এক কথা নয়। কিছু অনুপস্থিতি মানুষকে প্রতিদিন বদলে দেয়। আমি যে তোমাকে কতদিন দেখি না! এতদিন তোমাকে না দেখে আয়নায় নিজের দিকে তাকালেও নিজেকে অচেনা লাগে। মনে হয়, নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছি। তোমার অনুপস্থিতিতে শুধু মনের বয়স বাড়ে, বাড়ে অস্থিরতা আর চোখের ভেতর জমে থাকা নির্ঘুম রাতের সংখ্যা। প্রিয় খাবার, প্রিয় ঋতু, প্রিয় সিনেমা, প্রিয় গান—সবকিছুই অরুচিকর লাগে। কোনো কিছুতেই আর আগের মতো আনন্দ খুঁজে পাই না। নিজেকে মনে হয় হাজার বছর ধরে পিঞ্জিরায় বন্দি এক বিষণ্ণ পাখি, যার ডানা আছে, অথচ উড়ে যাওয়ার ইচ্ছা নেই। মাঝরাতে বুকের ভেতর চিনচিনে ব্যথা বাড়ে। চেনা ঘরটাও অচেনা লাগে। চারপাশের নীরবতায় নিজের অনুতাপ আর হাহাকার আরও স্পষ্ট হয়ে ওঠে। কী যে অস্থিরতা, কী যে হাহাকার—তুমি হয়তো বুঝবে না। তোমার দেখা না পেয়ে আমার ছোট্ট পৃথিবীটা প্রতিদিন আরও সংকুচিত হচ্ছে। কত কথা জমে আছে, কত অভিমান, কত আদর, কত না-বলা অনুভূতি! তবুও সমস্ত অভিমানের শেষে তোমার কাছেই ফিরে যেতে ইচ্ছে করে। একবার সামনে পেতে, তোমার পাশে কিছুটা সময় কাটাতে ইচ্ছে করে। কোনো দামি উপহার চাই না, বড় আয়োজনও নয়। শুধু তোমার একটু সময়, মনোযোগ আর পাশে নিশ্চিন্তে থাকার অধিকারটুকু চাই। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, একবার দেখা দাও। তোমাকে কাছে পেলে হয়তো আমার ক্লান্ত মনটা আবার সতেজ হয়ে উঠবে, বিষণ্ণতার মেঘগুলো সরে যাবে। তোমার অনুপস্থিতিতে অনুর্বর হয়ে থাকা মনের মাটিতে আবার ভালোবাসার বীজ বুনতে চাই। তুমি আর আমি মিলে সেখানে চাষ করব মহব্বত, সাজাব স্বপ্নের উঠোন। সৃষ্টি করব পৃথিবীর দীর্ঘতম গোলাপের বাগান—যেখানে প্রতিটি পাপড়িতে লেখা থাকবে আমাদের না-বলা ভালোবাসার গল্প। #foryou #foryourpage #fypシ
Bithi Khan
Region: BD
Tuesday 10 November 2026 17:35:32 GMT
Music
Download
Comments
Md $öHēL KhÃń ÄpØň :
তুমি প্রয়োজনের চেয়েও বেশি সুন্দরী,এত সুন্দর না হইলেও চলত,আমি অনেককে দেখেছি,তোমার মতন কাউকে মনে হয়নি, তোমার মধ্যে একটা মায়া আছে,অনেকক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলে,বুকের বা পাশে ব্যথা হয়।
বিধাতার অপরুপ সৃষ্টি,তোমার সৌন্দর্য যেন এক স্বপ্নের মতো,চাঁদের নরম আলো আর মেঘের আবছায় তুমি যেন এক জ্যোৎস্নামাখা পরী। তোমার মুখের প্রশান্ত ভঙ্গিমা, চোখ বন্ধ করে অনুভব করা,,,সেই নিরব অনুভূতি,আর চারপাশের মায়াবী আলো,সবকিছু মিলিয়ে এক পরিপূর্ণ রূপকল্পনার সৃষ্টি হয়েছে। তুমি শুধু দেখার নয়,অনুভব করার,যেন রাতের আকাশও থেমে গেছে তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে।
2026-11-11 10:18:51
1
Irin :
তিলে তিলে তার ক্ষয়
2026-11-11 07:05:42
0
➻𒍜➻🅢🅗🅤🅥🅞➻𒍜➻ :
so beautiful
2026-11-11 10:45:42
0
♡̷̸᭄নিঁস্তঁব্ধঁ♡ ♡̷̸᭄✔Ⓥ☏︎ :
চারপাশের মানুষগুলো যখন একে একে আমায় কষ্ট দিয়েছে, অবহেলায় বুকটা ভেঙে দিয়েছে—তখন তার বিন্দুপরিমাণ ব্যথাও আমার মনে দাগ কাটেনি। কারণ তাদের দেওয়া আঘাত তুচ্ছ ছিল। কিন্তু তুমি? তুমি যখন খুব সহজেই একটা ‘সরি’ বলে চিরতরে আমার জীবন থেকে মুখ ফিরিয়ে চলে গেলে, সেদিন যে কতটা শূন্যতা আর হাহাকার আমার চারপাশ ঘিরে ধরেছিল, তা তোমাকে কি দিয়ে বোঝাবো?
বাহ্যিক কোনো আঘাতে শরীর জখম হলে হয়তো তা সহ্য করা যায়, কিন্তু নিজের পছন্দের মানুষটির এমন শীতল বিদায় আর অবহেলা বুকে যে গভীর ক্ষতের সৃষ্টি করে, তার কোনো ভাষা হয় না। হাজারটা কষ্টেও যে বুকটা শক্ত করে দাঁড়িয়ে থাকতে পেরেছিল, আজ তোমার ঐ ছোট্ট একটা শব্দ আর চিরতরে হারিয়ে যাওয়ার কষ্ট সেই বুকটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এই অসহ্য বেদনার গভীরতা কাউকে বলে বোঝানোর সাধ্য আমার নেই; এ কেবল এই বুকটাই জানে, আর জানে আমার নিঃশব্দ চোখের জল!
2026-11-11 10:50:15
0
Niloy Ahammad A :
💔~তোমাকে শেষবারের মতো কী বলতে চেয়েছিলাম, আজ আর ঠিক মনে পড়ে না। শুধু মনে আছে, সেদিনও ইচ্ছে করেছিল তুমি একটু থামো, আমার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করো—আমি তোমাকে হারাতে চাইনি। কিন্তু তুমি চলে যাওয়ার জন্য এতটাই প্রস্তুত ছিলে যে, আমার নীরবতাটুকুও তোমাকে থামাতে পারেনি।
কত সহজে মানুষ বদলে যায়! যে মানুষটা একসময় আমার সঙ্গে ভবিষ্যতের গল্প করত, সেই মানুষটাই একদিন আমার বর্তমান থেকে নিজেকে সরিয়ে নিল। আমাদের বলা কথাগুলো রয়ে গেল, দেওয়া প্রতিশ্রুতিগুলো রয়ে গেল, শুধু সেগুলো সত্যি করার মানুষটা আর রইল না।
জীবনে অনেক কিছু হারালে আবার পাওয়া যায়, কিন্তু কিছু মানুষের সঙ্গে কাটানো সময় আর কোনোদিন ফিরে আসে না। চাইলেও সেই দিনগুলোতে ফিরে গিয়ে বলা যায় না—“এতটা আপন হয়ো না, একদিন তোমাকেই অচেনা হয়ে যেতে হবে।”
তবুও আমি তোমার চলে যাওয়াকে আমার শেষ বলে মেনে নেব না। হয়তো কিছুদিন তোমার স্মৃতি হঠাৎ মন খারাপ করাবে, হয়তো পরিচিত কোনো মুহূর্তে তোমার কথা মনে পড়বে; কিন্তু ধীরে ধীরে আমিও শিখে যাব, সব গল্পের শেষ একসঙ্গে হওয়া নয়।
তুমি আমার জীবনে এসেছিলে একটা সুন্দর গল্প হয়ে, আর চলে গেলে একটা দীর্ঘশ্বাস হয়ে। আফসোস শুধু, তোমাকে নিয়ে গল্পটা শেষ করতে চাইনি আমি—তবুও শেষ পর্যন্ত শেষ পাতাটা একাই উল্টাতে হলো..!!❤️🩹🙂
2026-11-11 08:06:48
0
🇧🇩💕Merina Sultana💕😍🥰🇧🇩 :
হৃদয় ছুয়ে গেল[Red heart][Red heart]
2026-11-11 17:03:40
0
꧁☞︎︎︎RUHULAMIN☜︎︎︎꧂ :
মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে, আপনার মূল্যও ফুরিয়ে যায়।
যতদিন আপনি কারও জীবনের প্রয়োজন ছিলেন, ততদিন আপনার উপস্থিতির আলাদা গুরুত্ব ছিল। কিন্তু যেদিন থেকে চারপাশে নতুন কিছু মানুষের আগমন ঘটবে, তখন আপনার দীর্ঘদিনের অবদান, ভালোবাসা আর ত্যাগগুলোও ধীরে ধীরে বিস্মৃত হয়ে যাবে।
অথচ আপনি জানতেও পারবেন না, আপনি সম্পর্ক গড়ছিলেন, আর কেউ কেউ শুধু প্রয়োজন মেটাচ্ছিল।
2026-11-11 04:54:55
0
🫰🇫 🇴 🇷 🇦 🇿 🇮💥 :
তোমার কাছে হয়তো আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না, কিন্তু আমার কাছে তুমি ছিলে ভীষণ আপন। আমি তোমার কাছে কখনো নিখুঁত কিছু চাইনি শুধু একটু ভালোবাসা আর থেকে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিলাম। অথচ শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখার সমস্ত চেষ্টা করেও তোমাকে হারিয়ে ফেলেছি। আজও কিছু কষ্ট কাউকে বলা হয় না শুধু নীরবে বয়ে বেড়াতে হয়। পাখি তুমি ভালো থেকো, কারণ তোমার জন্য কাঁদতে কাঁদতে আমি নিজের হাসিটুকুও কোথায় যেন হারিয়ে ফেলেছি।তুমি মনে রেখো পাখি, আমি তোমার জন্য সেখানেও কান্না করেছিলাম, যেখানে মানুষ নিজের ভুলের জন্য ক্ষমা চায়। তোমাকে হারানোর ভয় আর তোমার অবহেলার কষ্ট বুকে নিয়েও আমি তোমার ভালো চেয়েছি। কখনো আল্লাহর কাছে তোমাকে চেয়েছি আবার কখনো তোমার সুখের জন্য নিজের কষ্টগুলো আড়াল করেছি। তুমি হয়তো কোনো দিন বুঝবে না তোমাকে ভালো রাখতে গিয়ে আমি কতটা ভেঙে পড়েছিলাম।
2026-11-11 07:41:14
1
মোঃ হালিম :
অসাধারণ অনুভূতি
2026-11-11 05:11:40
0
Safiqul Islam Alamgir 🇧🇩 :
অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ ❤️
2026-11-11 01:11:48
0
বিন্দাস বয় রিপন :
good
2026-11-11 03:45:57
0
Dil Mohammad Dipu :
Hmm💔
2026-11-10 20:23:52
0
Nisi Aktar :
💔💔💔💔💔😥😥😥😥😥😥
2026-11-11 08:23:47
0
Lablu Khan :
2026-11-11 04:57:56
0
PAINKILLER. :
👍👍👍
2026-11-10 22:28:23
0
Johan chaudhary /rowshan :
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-11-11 11:52:22
0
B k Samim 41 :
❤️❤️❤️
2026-11-11 15:38:41
0
Radika mitu Mollick :
❤️❤️❤️
2026-11-11 15:38:44
0
TANJINA ISLAM :
🥰🥰🥰
2026-11-11 08:37:53
0
Why not control your emotion.. :
🤔🤔🤔
2026-11-11 07:52:03
0
Rokon 890 :
🥰🥰🥰
2026-11-11 07:00:55
0
user5230030495196 :
🥹🥹🥹
2026-11-11 06:16:29
0
প্রিয়তমা :
@প্রিয়তমা:মানুষ যখন আবেগের বশে ভুল জায়গায় মন দিয়ে আঘাত পায় বা অবহেলার শিকার হয়, তখনই তার মনের পরিপক্কতা আসে। সেই ভাঙন বা কষ্টই তাকে ভালোবাসার প্রকৃত মূল্য ও মর্যাদা শেখায়।
প্রিয়তমা
2026-11-11 14:19:30
0
Mamunur Rashid :
[Tears of joy][Tears of joy][Tears of joy]
2026-11-11 02:48:18
0
ভুলে ভরা জীবন ঘুনে খেয়ে শেষ :
[Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart][Red heart]
2026-11-11 13:20:54
0
To see more videos from user @bithi.khan292, please go to the Tikwm
homepage.