@mdalarfat_55: জীবনে সুখ, মানসিক শান্তি ও স্থিতিশীলতা খুঁজতে গিয়ে ৪৩ বছরে ৫৩ বার বিয়ে করেছেন সৌদি আরবের আবু আবদুল্লাহ নামের এক ব্যক্তি। ২০২২ সালে ৬৩ বছর বয়সে নিজের ব্যতিক্রমী দাম্পত্য জীবনের গল্প তুলে ধরেন তিনি। সৌদি টেলিভিশন চ্যানেল এমবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ২০ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তার প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে ছয় বছরের বড়। প্রথম সংসারে সন্তানও হয়েছিল এবং শুরুতে তিনি সুখেই ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দিলে ২৩ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন। এরপর স্ত্রীদের মধ্যে বিরোধসহ বিভিন্ন কারণে তার জীবনে একের পর এক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা ঘটতে থাকে। এভাবে দীর্ঘ ৪৩ বছরে তিনি মোট ৫৩ জন নারীকে বিয়ে করেছেন। তার সবচেয়ে কম সময়ের সংসার টিকেছিল মাত্র এক রাত। অধিকাংশ বিয়ে করেছেন সৌদি নারীদের সঙ্গে। তবে ব্যবসায়িক কাজে বিদেশে গিয়েও কয়েকজন বিদেশি নারীকে বিয়ে করেছিলেন বলে জানান তিনি। নিজের এতগুলো বিয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ব্যক্তিগত ভোগের জন্য নয়, বরং এমন একজন জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আশায় বারবার বিয়ে করেছেন, যার সঙ্গে জীবনে সুখ ও মানসিক শান্তি খুঁজে পাবেন।