saiba!Official :
মিথ্যা প্রেমের শেষ অভিনয়..!
দেখো, মিথ্যাবাদী প্রেমিকাকে কখনো প্রশ্ন কোরো না, কেন সে তোমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে, কারণ তার কাছে সত্যের চেয়ে মিথ্যাই সহজ, আর মিথ্যে বলেই সে তোমার মন জয় করেছিল।
তুমি যাকে নিজের জীবনের সবটুকু ভেবেছিলে, সে তোমাকেই নিজের প্রয়োজনে ব্যবহার করেছে।
তুমি তার ভালোবাসায় সত্যিকারের সুখ খুঁজেছিলে, আর সে তোমার অনুভূতি নিয়ে খেলা করেছে, তুমি বিশ্বাস করে নিজের হৃদয়টা তুলে দিয়েছিলে, সে সেই হৃদয় ভেঙে চলে যেতে দ্বিধা করেনি।
আজ যদি তাকে প্রশ্ন করো, কেন এমন করলে, সে উত্তর দিতেও আবার মিথ্যার আশ্রয় নেবে।
নিজের অপরাধ ঢাকতে নতুন গল্প সাজাবে, তোমার চোখের জল দেখেও নির্দ্বিধায় মিথ্যে বলবে, হয়তো বলবে, একসময় সত্যিই ভালোবেসেছিল, অথচ তার আচরণেই লুকিয়ে থাকবে আসল সত্য, তাই তার মুখে আর কোনো ব্যাখ্যা খুঁজতে যেয়ো না, যে তোমার বিশ্বাস ভেঙেছে, সে সব সত্য বলবে না।
মনে রেখো, মিথ্যে ভালোবাসার ব্যাখ্যাও মিথ্যে হতে পারে, আর প্রতারকের কথায় হৃদয়ের ক্ষত কখনো মুছে যায় না।
2026-11-11 21:15:16