@ri.rakib111: ⁨⁨দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগের তিন দিনব্যাপী “গণসংযোগ ও গণপ্রতিবাদ” কর্মসূচি ঘোষণা অসাংবিধানিক ও নাৎসি ইউনূসের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে চলছে মাৎস্যন্যায় বা নৈরাজ্য। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে আগামী ডিসেম্বরে দেশে আসছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর এই সাহসী সিদ্ধান্ত দিশেহারা মানুষকে আশাবাদী করে তুলেছে। দেশের এই মহাসংকটকালে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ যথাক্রমে আগামী ১৪, ১৫ ও ১৬ নভেম্বর তিন দিনব্যাপী একটানা ৭২ ঘণ্টার “গণসংযোগ ও গণপ্রতিবাদ” কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। “গণসংযোগ ও গণপ্রতিবাদ” কর্মসূচিসমূহ হলোঃ ১৪ নভেম্বরঃ সারাদেশের সর্বত্র বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ৮-দফা দাবিনামার লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও গণসংযোগ; ১৫ নভেম্বরঃ দেশব্যাপী ৮-দফা দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল; ১৬ নভেম্বরঃ দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ। একইসাথে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধান কার্যালয়ে প্রবাসী শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত “গণসংযোগ ও গণপ্রতিবাদ” কর্মসূচি সফল ও সার্থক করতে বাংলাদেশ আওয়ামী লীগের দেশ ও বিদেশের সকল শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত পেতে ৮-দফা দাবি বাস্তবায়নে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আসুন ঐক্যবদ্ধ হই, লড়াই করি দেশ বাঁচাই মানুষ বাঁচাই বি:দ্রঃ নৈরাজ্য থেকে দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ৮-দফার গণদাবিসমূহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে পুনরুল্লেখ করা হলো- ১। প্রতিহিংসার অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রহসনমূলক বিচারের রায় বাতিল করতে হবে। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, সাইফুল ইসলাম, যুবনেতা শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রনেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সাজানো বিচারের সকল রায় বাতিল করতে হবে। ২। অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ৩। গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সকল রাজবন্দির মুক্তি দিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মামলা-বাণিজ্য বন্ধ করতে হবে ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে, বহিষ্কারাদেশ বাতিল করতে হবে, সার্টিফিকেট পুনর্বহাল করতে হবে এবং ক্লাস-পরীক্ষা-আবাসনের অধিকার নিশ্চিত করতে হবে। ৪। বিদ্যুৎ-তেল-গ্যাস-পানি ও সারের দাম কমিয়ে সরবরাহ দ্রুত নিশ্চিত করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। ৫। অর্থনীতির চাকাকে সচল করতে বন্ধ শিল্পকারখানা চালু করতে হবে এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। ৬। খুন-ধর্ষণ-চাঁদাবাজি-লুটপাট-দখল বন্ধ করতে হবে, শিশু ও নারীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাজার, খানকাহ শরীফ, সনাতনীসহ সকল ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন স্তরের মানুষের উপর সরকারী পৃষ্ঠপোষকতায় নির্যাতন বন্ধ করতে হবে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। ৭। প্রজাতন্ত্রের নিরপরাধ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সাংবাদিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। মানুষের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। ৮। জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে এবং কারামুক্ত সকল জঙ্গি ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি তারিখঃ ১১ নভেম্বর, ২০২৬ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ আওয়ামী লীগ www.albd.org⁩

Rakib hAwLaDeR (VP), BSL.
Rakib hAwLaDeR (VP), BSL.
Open In TikTok:
Region: BD
Wednesday 11 November 2026 15:54:53 GMT
9472
1309
50
136

Music

Download

Comments

nazmulhassan093
S.M NAZMUL HASSAN⛎ :
ভাই যে ক্যাপশোনটা দিয়েছে ওই ক্যাপশনটা কমেন্টে দেন
2026-11-12 08:01:56
2
md.khan.khokon7
Md khan khokon :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 14:35:46
2
user9993277808412
user9993277808412 :
জয় বাংলা
2026-11-12 09:17:26
2
soker.akash
soker akash :
2026-11-12 07:52:22
2
user62116815785072
আমি এক নষ্ট ছেলে :
2026-11-11 18:14:01
3
mdsayedkhan938
MD: Sayed khan :
জয়বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-11 17:20:01
2
nojrulislam117
Md Nazrul Islam :
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-11-11 18:17:17
0
mdiqbal8858
Md Iqbal :
জয় বাংলা সবাই এগিয়ে জাও দেশ বাঁচাও
2026-11-11 16:41:40
2
user5685781022846
ahmanikraj :
joy bangla 71
2026-11-11 19:46:30
1
raju.sheikh599
Raju ❤️sheikh :
❤️❤️❤️❤️❤️❤️
2026-11-11 15:58:33
2
jaifa8475
I Am Black boy :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 12:58:59
0
ruma9490
🇧🇩♠️Ruma♠️ :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-11 16:02:30
3
vk24926
VK :
জয় বাংলা
2026-11-12 07:24:03
1
aklima_01118
Aklima :
❤️❤️
2026-11-12 02:38:12
1
sahinaakter6715gmail.com
josim Uddin Chowdhury 😎 :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 03:56:48
1
nazmulhassan093
S.M NAZMUL HASSAN⛎ :
জয় বাংলা
2026-11-12 08:02:05
1
araf_hossain_mahdi
🌼Araf🌼 :
জয় বাংলা
2026-11-12 06:59:38
1
anamulislam3260
anamulislam3260 :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 04:42:26
0
user3159173631380
জান গো তুমি শুধু আমার সে :
জয়া বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 16:14:02
0
user9420994490320
শাহ্ হাবিবুল্লা :
জয় বাংলা
2026-11-12 08:48:56
0
allas243
md refat ali :
তালিতে তালিতে কাব্য রাজপথে ধুলায় জরা গাম আমি কি করে বুলব বঙ্গবন্ধুর নাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 17:15:44
0
b..i..s..a
B. I. S. A. :
2026-11-12 18:45:22
0
md.joshim.uddin347
Md Joshim Uddin :
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
2026-11-12 13:47:39
0
nabila.31112
🥀 Isha moni 🥀 :
[Red heart][Red heart][Red heart]
2026-11-12 04:00:49
2
To see more videos from user @ri.rakib111, please go to the Tikwm homepage.

Other Videos


About